জাবিতে মিরপুর রুটে বাস চালু

জাবি প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৬, ১৮:১৮আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ১৮:২৮

ছাত্র ইউনিয়নের ব্যানারে পরিবহন চত্বর ঘেরাও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে মিরপুর রুটে পুনরায় বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক মো. এমদাদুল হক জানান, সোমবার থেকেই বাস সার্ভিস চালু করা হবে।
শিক্ষার্থীদের একটি বড় অংশ মিরপুর থেকে যাতায়াত করলেও ২০১১ সাল থেকে এই রুটে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল বন্ধ ছিল। ফলে শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হতো। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দীর্ঘদিন ধরেই বিভিন্ন রুটে বাস চালুর দাবি জানিয়ে আসছিলেন। বারবার আশ্বাসের পরও কোনও সুরাহা না হওয়ায় পরিবহন চত্বর ঘেরাও কর্মসূচির ঘোষণা দেয় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদ।
রবিবার বেলা সাড়ে ১২টা থেকে ছাত্র ইউনিয়নের ব্যানারে শিক্ষার্থীরা পরিবহন চত্বর ঘেরাও করে রাখেন। বিভিন্ন রুটের শিক্ষকদের বেশ কয়েকটি বাস অবরোধ করে রাখেন তারা।
পরে দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতার চেষ্টা করেন।
পরে প্রক্টর ও পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক মিরপুর রুটে পুনরায় বাস চালুর ঘোষণা দিলে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করে নেন।
পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক মো. এমদাদুল হক জানান, সোমবার থেকে একটি দ্বিতল বাস নিয়মিত মিরপুর রুটে যাতায়াত করবে। প্রতিদিন সকাল সাড়ে ৭ টায় মিরপুর ১০ নম্বর গোল চত্বর থেকে ক্যাম্পাসে আসবে এবং বিকাল তিনটায় মিরপুরের উদ্দেশ্যে ক্যাম্পাস ছাড়বে।
ঘেরাও কর্মসূচি শেষে ছাত্র ইউনিয়নের সভাপতি দীপাঞ্জন কাজল ও সাধারণ সম্পাদক আবিদ সরকার সোহাগ সংক্ষিপ্ত বক্তব্য দেন।

তারা বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের ফলে অবশেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বোধদয় হয়েছে। মিরপুর রুটে বাস চালুর ফলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে।

/এনএস/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম