কিউবার ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নেওয়া উচিত: চীন

আন্তর্জাতিক ডেস্ক
০৫ জুন ২০২৬, ১৮:২০ আপডেট : ০৫ জুন ২০২৬, ১৮:২০

যুক্তরাষ্ট্রের উচিত আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানে সাড়া দিয়ে অবিলম্বে কিউবার ওপর আরোপিত সমস্ত অবরোধ, নিষেধাজ্ঞা, জবরদস্তি এবং চাপ বন্ধ করা হোক। বৃহস্পতিবার বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক মন্তব্য সম্পর্কে জানতে চাওয়া হলে মাও নিং বলেন, ‘মনগড়া অভিযোগ ও ভিত্তিহীন অপবাদ দিয়ে যুক্তরাষ্ট্র কিউবার বিরুদ্ধে অবরোধ ও অবৈধ নিষেধাজ্ঞাকে ন্যায্যতা দিতে পারে না। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে কিউবার বিরুদ্ধে একতরফা অবরোধ আরোপ করে দেশটির অর্থনীতি ও জনগণের জীবনযাত্রার ওপর ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং কিউবার জনগণের জন্য অপরিমেয় দুর্ভোগ বয়ে এনেছে। আন্তর্জাতিক সম্প্রদায় এর তীব্র বিরোধিতা করে।’

জানা গেছে, রুবিও ২ জুন একজন মার্কিন সিনেটরের দেওয়া বিবৃতিটি উপেক্ষা করেছেন, যেখানে বলা হয়েছিল, বাইডেন প্রশাসনের অধীনে গোয়েন্দা সংস্থাগুলোর একটি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনায় এই সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে যে, কিউবার বিরুদ্ধে রাষ্ট্র-সমর্থিত সন্ত্রাসবাদে জড়িত থাকার প্রমাণ মেলেনি।

এদিকে, গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের তেল নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট জ্বালানি ঘাটতির ফলে জাতিসংঘ কিউবায় প্রায় ২০ হাজার টন খাদ্য কার্যকরভাবে বিতরণ করতে পারেনি।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
আইজেনকোটের সঙ্গে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব নেতানিয়াহুর
অবৈধ বসবাসের অভিযোগে ২৭ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারতীয় পুলিশ
লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত কিশোরীকে হত্যা, দেশত্যাগের সময় সৎবাবা গ্রেফতার
সর্বশেষ খবর
নির্বাচনের ১০ মাসেও এমপি পায়নি চট্টগ্রাম-৪ আসন, যে অপেক্ষায় মামলার দুই পক্ষ
নির্বাচনের ১০ মাসেও এমপি পায়নি চট্টগ্রাম-৪ আসন, যে অপেক্ষায় মামলার দুই পক্ষ
টেস্টে নতুন বল কেন ব্যাটারদের জন্য বিপজ্জনক? 
টেস্টে নতুন বল কেন ব্যাটারদের জন্য বিপজ্জনক? 
বেঁচে যাওয়া খাবার ফেলে দেওয়ার দিন
বেঁচে যাওয়া খাবার ফেলে দেওয়ার দিন
ভোরে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা ছুড়ে আগুন 
ভোরে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা ছুড়ে আগুন 
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো