ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাসের বিশেষ অভিযান শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৬ জুন ২০২৬, ১৫:৩১আপডেট : ০৬ জুন ২০২৬, ১৫:৩১

ডেঙ্গুর বিস্তার রোধ, এডিস মশার প্রজননস্থল নির্মূল এবং জনসচেতনতা বাড়াতে রাজধানীসহ সারা দেশে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি শুরু করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে শনিবার (৬ জুন) এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

রাজধানীর রবীন্দ্র সরোবরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, ড্রেন এবং আশপাশের এলাকায় যেন কোথাও পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কারণ জমে থাকা পরিষ্কার পানিই এডিস মশার প্রধান প্রজননস্থল।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে মাইকিংসহ ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালানো হবে। একই সঙ্গে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সক্রিয় রাখা হবে।

তিনি বলেন, ‘‘আমরা সবার কাছে এই বার্তাটি পৌঁছে দিতে চাই, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পানি জমতে না দেওয়াই ডেঙ্গু প্রতিরোধের সর্বোত্তম উপায়।"

তিনি সতর্ক করে বলেন, সচেতনতা কার্যক্রমের পরও যদি কোথাও অবহেলা বা অসচেতনতা দেখা যায়, তাহলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। যেসব স্থানে এডিস মশার লার্ভা পাওয়া যাবে, সেখানে আইন অনুযায়ী জরিমানা করা হবে।

সভাপতির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম জানান, ডিএসসিসির নিজস্ব জরিপে ৭৫টি ওয়ার্ডের মধ্যে ২৮টিকে ডেঙ্গুর জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় রবিবার (৭ জুন) থেকে এক সপ্তাহব্যাপী বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ পরিচালনা করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী দুই মাস আগেই ডেঙ্গুর সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সবাইকে সতর্ক করেছিলেন। সেই নির্দেশনা অনুযায়ী সিটি করপোরেশন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে পূর্বপ্রস্তুতি গ্রহণ করেছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী এবং ডিএসসিসি প্রশাসক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ধানমন্ডি সোসাইটি ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে ডেঙ্গু প্রতিরোধে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালিতে অংশ নেন।

রবীন্দ্র সরোবরে অনুমোদনহীন মেলা উচ্ছেদ 

এদিকে আজ শনিবার সকালে রবীন্দ্র সরোবরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অনুমোদন ছাড়া আয়োজন করা একটি মেলা উচ্ছেদ করা হয়েছে। নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে গিয়ে সেখানে মেলার আয়োজন দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন ডিএসসিসি প্রশাসক। পরে তাৎক্ষণিকভাবে মেলাটি অপসারণের নির্দেশ দেওয়া হলে সংশ্লিষ্টরা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

/এএইচএস/এমএএল/
সম্পর্কিত
প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত এবং সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
জুলাই আন্দোলনের পটভূমি তৈরি হয়েছে তারেক রহমানের নেতৃত্বে: স্বাস্থ্যমন্ত্রী
ডেঙ্গু মোকাবিলায় লম্বা লুঙ্গি ও পায়জামা পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর 
সর্বশেষ খবর
আলিএক্সপ্রেসকে ইইউ’র জরিমানা, অসন্তোষ চীনের
আলিএক্সপ্রেসকে ইইউ’র জরিমানা, অসন্তোষ চীনের
ফাইনালে ধাক্কাধাক্কির পরও আর্জেন্টাইন খেলোয়াড়ের শাস্তি চান না গাভি!
ফাইনালে ধাক্কাধাক্কির পরও আর্জেন্টাইন খেলোয়াড়ের শাস্তি চান না গাভি!
শিক্ষা অধিদফতরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব
শিক্ষা অধিদফতরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব
স্বামী কারাগারে বন্দি, বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন স্ত্রী
স্বামী কারাগারে বন্দি, বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন স্ত্রী
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার