চর্যাপদ থেকে ডাকঘর, শিল্পকলায় আবৃত্তি ও শ্রুতি নাটকে অনন্য সন্ধ্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ জুন ২০২৬, ২১:৩১আপডেট : ০৬ জুন ২০২৬, ২২:০৫

কখনও চর্যাপদের আদি সুর, কখনও আঞ্চলিক কবিতার ভাঁজে ভাঁজে জীবনের ঘ্রাণ—আবার কখনও রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’-এর প্রতীকী জগতে শিশুমনের মুক্তির আকুতি। সব মিলিয়ে শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তন যেন পরিণত হলো শব্দ, অনুভূতি আর কাব্যের এক অনন্য মিলনমেলায়।

বাগেরহাট থিয়েটার ও আবৃত্তি সংগঠন শব্দকল্পদ্রুমের যৌথ আয়োজনে গতকাল শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এই আবৃত্তি ও শ্রুতি নাট্য পরিবেশনা।

অনুষ্ঠানের শব্দকল্পদ্রুমের শিল্পীদের বৃন্দ পরিবেশনা ‘চর্যাপদ’ ও ‘বাংলার মুখ’–এ বাংলা ভাষার আদি রূপের সঙ্গে আধুনিক কবিতার সংলাপ মিশে তৈরি হয় এক অনন্য সেতুবন্ধ। ‘পিরীতের পূর্ণিমার চাঁন’ শীর্ষক একক আবৃত্তিতে আঞ্চলিক কবিতার আবেগ-অনুভূতি দর্শকদের টেনে নেয় গ্রামীণ জীবন ও প্রেমের গভীরে।

 ‘বাংলার মুখ’ শীর্ষক আবৃত্তি প্রযোজনায় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশসহ একাধিক কবির কবিতা জীবন্ত হয়ে ওঠে মঞ্চে। কণ্ঠ, ছন্দ ও উপস্থাপনার নিখুঁত সমন্বয়ে পুরো মিলনায়তন হয়ে ওঠে এক নীরব শ্রোতা।

অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’-এর নির্বাচিত অংশের শ্রুতি নাট্যরূপ পরিবেশন করে বাগেরহাট থিয়েটার। অসুস্থ শিশু অমলের কল্পনার ডাকঘরের প্রতীক্ষা, মুক্তির আকাঙ্ক্ষা এবং আত্মিক জগতের বিস্তার দর্শকদের আবেগে নাড়া দেয়। নাটকের প্রতিটি সংলাপে তৈরি হয় গভীর নীরবতা, আর শেষে দীর্ঘ করতালি জানান দেয় দর্শকপ্রতিক্রিয়ার গভীরতা।

শ্রুতি নাটকে অমল চরিত্রসহ অন্যান্য চরিত্রে অভিনয়শিল্পীদের পরিবেশনা দর্শকপ্রিয়তা পায় বিশেষভাবে। নির্দেশনা, সংগীত, আবহ ও মঞ্চ ব্যবস্থাপনার সমন্বয়ে পুরো পরিবেশনা হয়ে ওঠে এক পরিপূর্ণ নাট্য-অভিজ্ঞতা।

আয়োজকরা জানান, আবৃত্তি ও শ্রুতি নাটকের এই আয়োজনের লক্ষ্য ছিল বাংলা সাহিত্য ও নাট্যরূপকে নতুন প্রজন্মের কাছে আরও জীবন্তভাবে উপস্থাপন করা। আর দর্শক প্রতিক্রিয়া বলছে, সেই লক্ষ্য পূরণ হয়েছে সার্থকভাবেই—শব্দের ভেতর দিয়েই তারা ছুঁয়ে গেছেন অনুভূতির গভীর ভুবন।

অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন লায়লা আক্তার, নিলুফা ইয়াসমিন নীলা, প্রত্যাশা বিনতে শাহিন, পলি হাওলাদার, লুনা আফরোজা, শেখ হালিমা ফারহানা মিতু, হীরা আক্তার, রুমানা হক রিতা, শর্বরী দে রাত্রি, তুষার কান্তি রায়, জলি খাতুন, মিমহা বিনতে মুনীর, রনিতা সরকার ও ইসমাইল হোসেন নয়ন।

চর্যাপদ থেকে ডাকঘর, শিল্পকলায় আবৃত্তি ও শ্রুতি নাটকে অনন্য সন্ধ্যা

শ্রুতি নাটক ‘ডাকঘর’-এর নির্বাচিত অংশের পরিবেশনায় ছিলেন নুওয়াইরাহ রশিদ ঋদ্ধি, মেহরিমা নওমী, তাবেদার-ই-রসুল চান্নু, নাজমুল আহসান, আক্তারুজ্জামান ঝুলন, এইচ. এম. আল মামুন (দইওয়ালা), অপু আহমেদ এবং তকদীর আবিদ পনি।

অনুষ্ঠানের সব পরিবেশনার নির্দেশনায় ছিলেন নাজমুল আহসান।

/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে অভিযান: এক মাসে গ্রেফতার ৫৫ হাজার
ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে অভিযান: এক মাসে গ্রেফতার ৫৫ হাজার
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
সরকারি হাসপাতালে টিকা দিয়ে টাকা দাবি, সেই নার্সকে অপসারণ
সরকারি হাসপাতালে টিকা দিয়ে টাকা দাবি, সেই নার্সকে অপসারণ
চামড়া খাত হতে পারে অর্থনীতির নতুন প্রবৃদ্ধির চালক: হোসেন জিল্লুর রহমান
চামড়া খাত হতে পারে অর্থনীতির নতুন প্রবৃদ্ধির চালক: হোসেন জিল্লুর রহমান
সর্বাধিক পঠিত
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
আগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট
স্থানীয় সরকার নির্বাচনআগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট