কেন অনেক মানুষ ভূমিকম্প টের পান না

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ জুন ২০২৬, ১৩:৪৩আপডেট : ০৮ জুন ২০২৬, ১৩:৪৩

ভূমিকম্পের ঝাঁকুনি সবার কাছে সমানভাবে অনুভূত হয় না। একই এলাকায় অবস্থান করলেও কেউ তা স্পষ্টভাবে টের পান, কেউ আবার একেবারেই বুঝতে পারেন না। বিশেষজ্ঞদের মতে, ভবনের তলা, ব্যক্তির সংবেদনশীলতা এবং ভূমিকম্পের সময় তিনি কী করছিলেন—এসব বিষয় এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ড. মো. শাখাওয়াত হোসেন বলেন, ‘আপনি কত তলায় আছেন, তার ওপর এটি নির্ভর করছে। আপনি যত উপরের দিকে থাকবেন, আপনার ঝাঁকুনিটা অনুভব করার সম্ভাবনা তত বেশি। যত নিচে থাকবেন, এটি অনুভব করার সম্ভাবনা তত কম।’

তবে এখানে আরেকটি বিষয় হলো, ‘কিছু কিছু মানুষ গতি খুব ভালো অনুভব করতে পারে।’ 

তার মতে, যারা ভূমিকম্প টের পায় না তাদের সেনসিটিভিটি বা সংবেদনশীলতা কম।

‘অনেকে আছেন, যারা উচ্চতা নিতে পারেন না। ছাদ থেকে নিচে তাকাতে পারেন না। কারণ তারা উচ্চতার বিষয়ে খুবই সংবেদনশীল। মোশন বা গতির ক্ষেত্রেও তাই,’ বলেন এই বিশেষজ্ঞ।

এক্ষেত্রে কেউ কেউ সংবেদনশীল হবেন, সেটি স্বাভাবিক হলেও ‘ভূমিকম্পের সময় ব্যক্তি কোন অবস্থায় ছিল, তার ওপরেও তার টের পাওয়া না পাওয়া নির্ভর করে,’ বলেও জানান তিনি।

শাখাওয়াত হোসেন বলেন, ‘যিনি বিশ্রাম নিচ্ছিলেন তার ভূমিকম্প টের পাওয়ার সম্ভাবনা বেশি। কেউ যদি চলাচলের মাঝে থাকে, তার টের পাওয়ার সম্ভাবনা কম। যিনি রান্না করছেন বা দৌঁড়াচ্ছেন তিনি টের না পেলেও যিনি চুপচাপ টেবিলে বসে কাজ করছেন, তার টের পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।’ সূত্র: বিবিসি বাংলা।

/ইউএস/
সম্পর্কিত
জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
এক সপ্তাহে ৮৩টি ভূমিকম্প, নতুন করে কাঁপলো ইরান
নিউজিল্যান্ডে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
সর্বশেষ খবর
মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, কেমন কাটবে সারাদিন?
মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, কেমন কাটবে সারাদিন?
ছাত্রদলের দাওয়াত না পাওয়ার অভিযোগ, পাবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান পণ্ড  
ছাত্রদলের দাওয়াত না পাওয়ার অভিযোগ, পাবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান পণ্ড  
টিভিতে আজকের খেলা (৬ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ আগস্ট, ২০২৬)
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা