রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৬, ১৪:১১আপডেট : ১১ জুন ২০২৬, ১৪:১১

রাজধানীর বিজয় সরণি এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় ইয়াকুব আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১০ জুন) রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান জানান।

ইয়াকুব আলী পটুয়াখালীর গলাচিপা উপজেলার ওলানিয়া গ্রামের নুর মোহাম্মদ কাজীর সন্তান। তিনি বর্তমানে ঢাকার পল্লবীতে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।  

ইয়াকুব আলীর ছেলে মানিক ইয়াসিন জানান, তার বাবা পোস্তগোলা ব্রিজ এলাকায় কাজ শেষ করে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলের পেছনে বসে মিরপুরের বাসায় ফিরছিলেন। একটি মাইক্রোবাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর মাইক্রোবাসটির চালক তার বাবাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে ঢামেক হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।

/এআইবি/এসএনকে/আরকে/
সম্পর্কিত
মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিক নিহত
দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে এবার বাংলাদেশি নারীর মৃত্যু, নিহত বেড়ে ২৩
মানুষের জটলার ওপর উঠে গেলো কাভার্ডভ্যান, নিহত ২
সর্বশেষ খবর
বেসরকারি খাতে অর্থপ্রবাহ বাড়ানোর উদ্যোগ 
বেসরকারি খাতে অর্থপ্রবাহ বাড়ানোর উদ্যোগ 
স্বাস্থ্য খাতে নজিরবিহীন বরাদ্দের প্রস্তুতি, বদলে যেতে পারে সরকারি হাসপাতাল
স্বাস্থ্য খাতে নজিরবিহীন বরাদ্দের প্রস্তুতি, বদলে যেতে পারে সরকারি হাসপাতাল
‘ব্রেন ড্রেন’ নয়, ‘ব্রেন সার্কুলেশন’: মেধাবীদের দেশে ফেরাতে বিশেষ উদ্যোগ
‘ব্রেন ড্রেন’ নয়, ‘ব্রেন সার্কুলেশন’: মেধাবীদের দেশে ফেরাতে বিশেষ উদ্যোগ
ডিজিটাল বাংলাদেশ থেকে ‘এআই বাংলাদেশ’ 
ডিজিটাল বাংলাদেশ থেকে ‘এআই বাংলাদেশ’ 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক