বিড়ালের কারণে ২২ মিনিট বন্ধ মেট্রোরেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ জুন ২০২৬, ১৫:০৮আপডেট : ১৩ জুন ২০২৬, ১৫:০৮

রাজধানীর শাহবাগ স্টেশনে মেট্রোরেলের ট্র্যাকে একটি বিড়াল ঢুকে পড়ায় নিরাপত্তাজনিত কারণে প্রায় ২২ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

শনিবার (১৩ জুন) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএল সূত্রে জানা যায়, শাহবাগ স্টেশনের ট্র্যাকে বিড়ালটি প্রবেশ করে। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

পরে উদ্ধারকর্মীরা বিড়ালটিকে ট্র্যাক থেকে সরিয়ে নেন। এরপর দুপুর ১২টা ১২ মিনিট থেকে পুনরায় স্বাভাবিকভাবে ট্রেন চলাচল শুরু হয়।

ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (অপারেশন) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মৃণাল কান্তি বণিক বলেন, ‘নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর দ্রুত সেবা পুনরায় চালু করা হয়।’

/এএইচএস/এম/
সম্পর্কিত
বয়স্কদের জন্য ট্রেনের ভাড়া ফ্রি, মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়
রবিবার থেকে বাড়ছে মেট্রোরেলের সময় ও ট্রিপ 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
হাম উপসর্গে নিভে গেলো আরও ৫ প্রাণ 
হাম উপসর্গে নিভে গেলো আরও ৫ প্রাণ 
ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ
ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ
গোপালগঞ্জসহ ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ
গোপালগঞ্জসহ ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ
বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি: তথ্যমন্ত্রী
বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি: তথ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
কী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
কী, কেন, কীভাবেকী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প