পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৭৪২২ জন হাজি। সোমবার (১৫ জুন) দিবাগত রাত পর্যন্ত তারা দেশ ফেরেন। একই সময়ে হজ পালন করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন ৫২ জন। হজ বুলেটিনে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশে প্রত্যাবর্তনকারী সরকারি মাধ্যমের হাজির সংখ্যা ৪৩১৩ জন। বেসরকারি মাধ্যমের হাজির সংখ্যা ৫৩১০৯ জন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিবহন করেছে ২৪৪৯৯ হাজি। সৌদি এয়ারলাইনস পরিবহন করেছে ১৯৮২৭ হাজি। ফ্লাইনাস এয়ারলাইনস পরিবহন করেছে ৮৩৮০ জন। অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে সৌদি আরব ত্যাগ করেছেন ৪৭১৬ জন। এই পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ১৩৮টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ৬৭টি। সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ৫০টি। ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ২১টি।
সৌদি আরবে সর্বমোট ইন্তেকাল করেছেন ৫২ জন। এর মধ্যে পুরুষ ৩৫ মহিলা ১৭ জন।
প্রসঙ্গত, এই বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত লিড হজ এজেন্সির সংখ্যা ৩০টি। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ছিল ২১ মে। সরকারি হজযাত্রীর কোটা ৪৫৬৫ জন। বেসরকারি হজযাত্রীর কোটা ৭৩৯৩৫ জন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ছিল ৩০ মে। হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ৩০ জুন।








