এবছর হজে গিয়ে ৫০ বাংলাদেশির মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ জুন ২০২৬, ১১:৩৩আপডেট : ১৩ জুন ২০২৬, ১১:৩৩

এবছর হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১২৭টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ জন বাংলাদেশি হাজি। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫০ হাজার ১০ জন।

এদিকে হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ৫০ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১৭ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, শনিবার (১৩ জুন) পর্যন্ত ফিরতি হজযাত্রী পরিবহনে শীর্ষে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটি এখন পর্যন্ত ২২ হাজার ৯৫২ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। এছাড়া সৌদি এয়ারলাইনস ফিরিয়েছে ১৯ হাজার ২৮৫ জন, ফ্লাইনাস এয়ারলাইনস ৮ হাজার ৩৮০ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে ফিরেছেন ৩ হাজার ৭০৬ জন হাজি।

এ পর্যন্ত হজযাত্রীদের দেশে ফেরাতে মোট ১২৭টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৫৮টি, সৌদি এয়ারলাইনস ৪৮টি এবং ফ্লাইনাস ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।

স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে সৌদি আরবে বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ৬২ হাজার ৮৩৭টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৭ হাজার ৬৬৫টি সেবা দেওয়া হয়েছে।

এছাড়া সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৪১০ জন বাংলাদেশি হাজি। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮ জন। তাঁদের মধ্যে সৌদি ন্যাশনাল হাসপাতালে ৫ জন, আন-নুর হাসপাতালে ৩ জন, কিং আব্দুল্লাহ মেডিক্যাল সিটি হাসপাতালে ১ জন, মক্কা মেডিক্যাল সেন্টারে ৪ জন, হেরা জেনারেল হাসপাতালে ২ জন, হায়াত ন্যাশনাল হাসপাতালে ১ জন এবং কিং ফাহাদ জেনারেল হাসপাতালে ২ জন ভর্তি রয়েছেন।

প্রসঙ্গত, চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী সৌদি আরবে যান। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় ৩০ মে এবং শেষ ফ্লাইট নির্ধারিত রয়েছে আগামী ৩০ জুন। হজযাত্রীদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম অব্যাহত রয়েছে।

/আই/এম/
সম্পর্কিত
হজে কমলো বিমানের ভাড়া
৯৮ হাজারে হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার, বিকালে প্যাকেজ ঘোষণা
আজ শেষ হচ্ছে ফিরতি হজ ফ্লাইট, ফিরেছেন ৭৭০৬৯ জন, মৃত্যু ৫৫
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বানরের হাত থেকে রেহাই পেতে ডিসির কাছে আবেদন, দু্ই মাসেও কাজ হয়নি
বানরের হাত থেকে রেহাই পেতে ডিসির কাছে আবেদন, দু্ই মাসেও কাজ হয়নি
ইয়েমেনে ফের সংঘাতে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 
ইয়েমেনে ফের সংঘাতে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 
ভ্রমণের আগে অনলাইন রিভিউ কতটা বিশ্বাস করবেন
ভ্রমণের আগে অনলাইন রিভিউ কতটা বিশ্বাস করবেন
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি