মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সিন্ডিকেট ভাঙার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২৬, ১৫:৩২ আপডেট : ১৭ জুন ২০২৬, ১৫:৩২

মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেট ভাঙার দাবি জানিয়েছে মাইগ্র্যান্ট ওয়েলফেয়ার নেটওয়ার্ক (এমডব্লিউএন)। বুধবার (১৭ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে ওই দাবি জানানো হয়।

বক্তারা বলেন, সীমিত সংখ্যক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে শ্রমিক নিয়োগের কারণে অভিবাসন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়েছে। সরকার নির্ধারিত ব্যয় ৭৮ হাজার ৯৯০ টাকা হলেও অনেক শ্রমিককে মালয়েশিয়ায় যেতে প্রায় ৬ লাখ টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে। এতে তারা ঋণগ্রস্ত হয়ে নানা ধরনের শোষণের ঝুঁকিতে পড়ছেন।

এমডব্লিউএনের পক্ষ থেকে বলা হয়, মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের পাসপোর্ট জব্দ, বেতন না পাওয়া, অতিরিক্ত কর্মঘণ্টা ও অনিয়মিত নিয়োগসহ বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। সংগঠনটি নিয়োগ সিন্ডিকেট বিলুপ্তিসহ শ্রমিকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার দাবি তুলে ধরে।

 

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে ৩৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ
দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে ৩৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ
রাত পোহালেই ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন, প্রস্তুত ১৮৫ কেন্দ্র
রাত পোহালেই ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন, প্রস্তুত ১৮৫ কেন্দ্র
উচ্চ বেতনে চীনে নেওয়ার কথা বলে বাসায় আটকে নির্যাতন, উদ্ধার ১২ নারী
উচ্চ বেতনে চীনে নেওয়ার কথা বলে বাসায় আটকে নির্যাতন, উদ্ধার ১২ নারী
আইইডিসিআর পরিচালকের ওপর হামলা: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর উদ্বেগ
আইইডিসিআর পরিচালকের ওপর হামলা: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর উদ্বেগ
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী