ছয় চিনিকল চালুর দাবিতে ‘মার্চ টু পিএমও’ কর্মসূচির ঘোষণা

জীবনযাপন ডেস্ক 
১৮ জুন ২০২৬, ১৭:৪২আপডেট : ১৮ জুন ২০২৬, ১৭:৪২

বন্ধ থাকা ছয়টি রাষ্ট্রায়ত্ত চিনিকল আধুনিকায়নের মাধ্যমে দ্রুত চালুর দাবি জানিয়েছে রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটি। একই সঙ্গে দাবি বাস্তবায়নে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে সংগঠনটি ঘোষণা দিয়েছে—এক মাসের মধ্যে কার্যকর সিদ্ধান্ত না এলে আগামী ১০ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ‘মার্চ টু পিএমও’ কর্মসূচি পালন করা হবে।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব দাবি তুলে ধরেন। তারা বলেন, সরকার আগে বন্ধ চিনিকলগুলো চালুর সিদ্ধান্ত নিলেও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে না।

সংগঠনের সদস্য আব্দুল্লাহ আল কাফি রতন লিখিত বক্তব্যে বলেন, ঘোষিত পরিকল্পনা অনুযায়ী বন্ধ চিনিকলগুলো পুনরায় চালুর জন্য দ্রুত অর্থ বরাদ্দ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, এসব প্রতিষ্ঠানের জমি ও সম্পদ কোনোভাবেই ব্যক্তি মালিকানায় হস্তান্তর করা যাবে না।

তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে এক মাসের মধ্যে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না এলে আগামী ১০ আগস্ট ‘মার্চ টু পিএমও’ কর্মসূচি পালন করে স্মারকলিপি প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটির আহ্বায়ক কামরুজ্জামান ফিরোজ, সদস্য শামীম ইমাম, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মানস নন্দী, শ্রমিক নেতা জহুরুল ইসলাম এবং ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি ফয়জুল হাকিম লালাসহ বিভিন্ন শ্রমিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।

নেতারা বলেন, শ্যামপুর, সেতাবগঞ্জ, পঞ্চগড়, পাবনা, কুষ্টিয়া ও রংপুর চিনিকল চালুর সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি কারখানাগুলোর আধুনিকায়ন, আখচাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তার দাবি জানান তারা।

/এসএনএস/এমএএল/ 
সম্পর্কিত
পৌরসভায় গিয়েই ক্ষোভ ঝাড়লেন লুৎফুজ্জামান বাবর, বললেন ‘সমস্যাটা কোথায়’
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
‘চুপ থাকতে টাকা-চাকরি দিতে চেয়েছিলেন’, গাজী নজরুলের বিরুদ্ধে গাড়িচালকের অভিযোগ
সর্বশেষ খবর
ভারতে শিক্ষা সংস্কারের দাবিতে কেন প্রতিবাদ করছে জেন-আলফা
কী, কেন, কীভাবেভারতে শিক্ষা সংস্কারের দাবিতে কেন প্রতিবাদ করছে জেন-আলফা
জনগণের কাছে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব: অর্থমন্ত্রী
জনগণের কাছে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব: অর্থমন্ত্রী
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
সাইকেলে চড়ে জুমার নামাজে যাওয়ার পথে শিক্ষক নিহত
সাইকেলে চড়ে জুমার নামাজে যাওয়ার পথে শিক্ষক নিহত
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে