আর্জেন্টিনার খেলা দেখতে যাওয়ার সময় দুর্ঘটনায় প্রাণ গেলো শিক্ষার্থীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ জুন ২০২৬, ১৪:২৬ আপডেট : ২৩ জুন ২০২৬, ১৪:২৬

রাজধানীর ফকিরাপুল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গে‌ছেন আরাফাত রহমান শাওন (২০) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তিনি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। রবিবার (২২ জুন) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় শাওনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। 

তাকে হাসপাতালে নেওয়া বন্ধু আনিফ জানান, রাতে আর্জেন্টিনার খেলা দেখতে বন্ধুরা মিলে দুটি মোটরসাইকেলে করে ওয়ারির উদ্দেশ্যে রওয়ানা হন। ফকিরাপুল পানির ট্যাংকির সামনে যাওয়া মাত্রই শাহজাহান নামে এক পথচারী মোটরসাইকেলের সামনে হঠাৎ চলে আসে। তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে শাওন ও ওই পথচারী গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই পথচারীকে ভর্তি করা হয়েছে। 

তিনি আরও জানান, আগামী ৩০ জুন উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল তার। প্রয়োজনীয় সব প্রস্তুতিও নিয়েছিলেন শাওন। 

নিহত শাওনের গ্রামের বাড়ি গাজীপুর জেলার বড় দেওড়া আনসার আলী রোড এলাকায়। বাবা-মায়ের একমাত্র সন্তান শাওন। হাতিরঝিলের মগবাজারের মধুবাগ (মিরবাগ) এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। 

নিহত শাওনের মা সুলতানা আক্তার বলেন, “আট দিন পর বিদেশে যাওয়ার কথা ছিল তার, সব প্রস্তুতি শেষ, অথচ আজ সে আমাদের ছেড়ে চলে গেলো।” 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে। পথচারীর শাহজাহানের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি। 

/এআইবি/এসএন‌কে/এসটি/ 
সম্পর্কিত
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
আর্জেন্টিনা দলে লাউতারোর জায়গায় কে
ঢামেকে কারাবন্দির মৃত্যু
সর্বশেষ খবর
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক