ঢাকা মেডিক্যালে নিজেকে চিকিৎসক পরিচয় দেওয়া ব্যক্তি আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট   
২৩ জুন ২০২৬, ২২:৫৭ আপডেট : ২৩ জুন ২০২৬, ২২:৫৭

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগে অভিযান চালিয়ে নান্টু কুমার সাহা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যিনি নিজেকে চিকিৎসক পরিচয় দিচ্ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তিনি ভুয়া চিকিৎসক।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা বহির্বিভাগ থেকে তাকে আটক করেন।

ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো. আব্দুল আহাদ জানান, দুপুরের দিকে তিনি এবং আনসার সদস্য কিবরিয়া, মো. ইমরান হোসেন ও মো. রাজু হোসেন বহির্বিভাগে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় ওই ব্যক্তিকে আটক করেন। পরে তাকে হাসপাতালের পরিচালকের কক্ষে নেওয়া হয়।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যক্তি কোথায় কর্মরত এবং চিকিৎসক হিসেবে তার কী কাগজপত্র রয়েছে, সে বিষয়ে কিছু নথি দেখান। তবে সেগুলো যাচাইয়ে অসঙ্গতি পাওয়া যায়।

আব্দুল আহাদ আরও জানান, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনও অভিযোগ না পাওয়ায় হাসপাতালের পরিচালক মুচলেকা নিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পে হস্তান্তর করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই ব্যক্তির কাছ থেকে মুচলেকা নেওয়ার পর তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এসএনকে/এম/
সম্পর্কিত
ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত
ঢামেকে দ্বিতীয় দিনে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগী ও স্বজনরা
যাত্রাবাড়ীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
ভর্তুকিতে বিদ্যুৎ কোম্পানিগুলো: তারপরও কর্মীদের ‘প্রফিট বোনাস’ দেওয়া নিয়ে প্রশ্ন
ভর্তুকিতে বিদ্যুৎ কোম্পানিগুলো: তারপরও কর্মীদের ‘প্রফিট বোনাস’ দেওয়া নিয়ে প্রশ্ন
৪৪ বছরেও থামছেন না অ্যান্ডারসন, এবার ইতালির টি-টেনে অধিনায়ক
৪৪ বছরেও থামছেন না অ্যান্ডারসন, এবার ইতালির টি-টেনে অধিনায়ক
বাবা তারকা, তবু বলিউডে গডফাদার নেই—কী বললেন সারা আলি
বাবা তারকা, তবু বলিউডে গডফাদার নেই—কী বললেন সারা আলি
ঢাকায় গ্যাসের চুলায় দগ্ধ ফিলিপাইনের নাগরিক
ঢাকায় গ্যাসের চুলায় দগ্ধ ফিলিপাইনের নাগরিক
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
ইসরায়েলের নির্বাচন: কোন দল কত আসন পেলো
ইসরায়েলের নির্বাচন: কোন দল কত আসন পেলো