বার কাউন্সিলে ফের অ্যাডহক কমিটি, দায়িত্ব পেলেন কারা?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২৬, ২২:৩৪ আপডেট : ৩০ জুন ২০২৬, ২২:৩৪

সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য বিএনপি-জামায়াত-এনসিপিপন্থী আইনজীবীদের নিয়ে আবারও ১৫ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে অ্যাডহক কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অ্যাডহক কমিটিতে পদাধিকার বলে চেয়ারম্যান থাকবেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। অ্যাডহক কমিটির নতুন সদস্যরা হলেন— সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, মাসুদ আহমেদ তালুকদার, এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, নাসির উদ্দিন অসীম, সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, অ্যাডভোকেট মো. নাজিম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট আলী আসগর, অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম এবং সিনিয়র অ্যাডভোকেট মাহফুজুর রহমান মিলন। তারা সবাই বিএনপিপন্থী আইনজীবী হিসেবে পরিচিত।

অ্যাডহক কমিটিতে জামায়াতের দুই আইনজীবী হলেন— অ্যাডভোকেট জসীম উদ্দীন সরকার ও সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। কমিটিতে স্থান পেয়েছেন এনসিপির আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু।

এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশনারস অ্যাট বার কাউন্সিল অর্ডার, ১৯৭২ এর আর্টিকেল-৪ এর ক্লজ (২)-এ  প্রদত্ত ক্ষমতাবলে এই অ্যাডহক বার কাউন্সিল গঠন করা হয়েছে। বুধবার (১ জুলাই) ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত এক বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে।

প্রসঙ্গত, চব্বিশে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পতনের পর বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দফায় দফায় অ্যাডহক কমিটি দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়েছে।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধের মামলা বিদেশি আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত হবে বার কাউন্সিলের বৈঠকে
আইনজীবী অন্তর্ভুক্তির রিটকারীরা পাচ্ছেন ভাইভা দেওয়ার সুযোগ
বার কাউন্সিল পরীক্ষায় প্রতারণা: দুই প্রার্থী আজীবন নিষিদ্ধ
সর্বশেষ খবর
আলুতে গতবার লোকসান, এবার আশা নিয়ে আগেভাগেই মাঠে কৃষকরা
আলুতে গতবার লোকসান, এবার আশা নিয়ে আগেভাগেই মাঠে কৃষকরা
জিম্বাবুয়ের কাছে হারের পর তামিমের বার্তা কী ছিল, জানালেন বাংলাদেশ কোচ
জিম্বাবুয়ের কাছে হারের পর তামিমের বার্তা কী ছিল, জানালেন বাংলাদেশ কোচ
সন্তান জন্মের ৪২ দিন পরই র‌্যাম্পে বারবারা, যা করলেন স্বামী ডিলান
সন্তান জন্মের ৪২ দিন পরই র‌্যাম্পে বারবারা, যা করলেন স্বামী ডিলান
সাসপেন্ডার দিবস: ফ্যাশনে ফিরুক পুরোনো দিনের স্টাইল
সাসপেন্ডার দিবস: ফ্যাশনে ফিরুক পুরোনো দিনের স্টাইল
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক