আইনজীবী অন্তর্ভুক্তির রিটকারীরা পাচ্ছেন ভাইভা দেওয়ার সুযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২৬, ২১:৪১ আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ২১:৪১

উচ্চ আদালতের রায়ের আলোকে রিট আবেদন-সংশ্লিষ্ট প্রার্থীদের এনরোলমেন্ট ভাইভা পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল।

সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে ভাইভা গ্রহণের তারিখ ও সময় পরে জানানো হবে।

বার কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ অক্টোবর বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান ও আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক। সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য বিচারপতি মোহাম্মদ আলী এবং অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)। সভায় সাচিবিক দায়িত্বে ছিলেন বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার।

সভায় উচ্চ আদালতে দায়ের করা রিট পিটিশন নম্বর ৩৩৭৪/২০২৬ এবং তৎসংশ্লিষ্ট রিট পিটিশন নম্বর ৩৩৭৫/২০২৬, রিট পিটিশন নম্বর ৩৩৭৮/২০২৬ ও রিট পিটিশন নম্বর ৩৩৭৯/২০২৬-এ বিগত ১০ জুন উচ্চ আদালতের দেওয়া রায় পর্যালোচনা করা হয় এবং উচ্চ আদালতের রায়ের আলোকে রিট আবেদন-সংশ্লিষ্ট প্রার্থীদের এনরোলমেন্ট ভাইভা পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
আসামিরা বিদেশে থাকা সত্ত্বেও আদালত দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় কেন?
দুই মামলায় সাবেক এমপি তুহিনের জামিন স্থগিত
রাত ১১টার মধ্যে মদের দোকান বন্ধের নির্দেশনা চেয়ে রিট
সর্বশেষ খবর
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
দখল-হামলা-চাঁদাবাজি: রাজনীতিতে ভিন্নতা থাকলেও অপরাধ মিলেমিশে
দখল-হামলা-চাঁদাবাজি: রাজনীতিতে ভিন্নতা থাকলেও অপরাধ মিলেমিশে
চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরকে নয়, বাতিলের দাবি
চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরকে নয়, বাতিলের দাবি
পদ্মা ব্যাংক বন্ধের সিদ্ধান্ত হয়নি: বাংলাদেশ ব্যাংক
পদ্মা ব্যাংক বন্ধের সিদ্ধান্ত হয়নি: বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত