অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় অন্তর্ভুক্তির দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৮ জুলাই ২০২৬, ১৪:৪১আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১৪:৪১

অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন সম্পাদক ও প্রকাশকরা। তারা তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপনের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানান।

বুধবার (৮ জুলাই) সচিবালয়ে মন্ত্রীর দফতরে সাক্ষাৎ করেন দেশের বেশ কয়েকটি অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক। সাক্ষাৎকালে নিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর বিদ্যমান সমস্যা নিয়ে আলোচনা করেন তারা।

সম্পাদক ও প্রকাশকরা মন্ত্রীকে জানান, দেশের মূলধারার গণমাধ্যম হিসাবে অনলাইন পোর্টালগুলো দায়িত্বশীল সাংবাদিকতা করছে। জনগণের তথ্যচাহিদা পূরণ এবং দ্রুত সংবাদ পৌঁছে দিতে অনলাইন গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে নানা কারণে এ খাতের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।

তারা বলেন, সরকারি বিজ্ঞাপন নীতিমালায় অনলাইন গণমাধ্যম অন্তর্ভুক্ত না থাকায় নিবন্ধিত অনলাইন পোর্টালগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ জন্য অনলাইন পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপন নীতিমালার আওতায় আনার দাবি জানান তারা।

অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলোকেও নীতিমালার আওতায় আনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন সম্পাদক ও প্রকাশকরা। তারা বলেন, ডিসইনফরমেশন ও মিসইনফরমেশনের দৌরাত্ম্য কমাতে সুস্থ এবং দায়িত্বশীল সাংবাদিকতাকে এগিয়ে নিতে হবে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী সম্পাদক ও প্রকাশকদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

মন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনুস, জাগো নিউজের সম্পাদক জিয়াউল হক, বাংলা নিউজের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, খবর সংযোগের সম্পাদক শেখ নজরুল ইসলাম, রাজনীতি ডটকমের সম্পাদক ও প্রকাশক শরীফুজ্জামান পিন্টু, ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, দেশ সমাচারের প্রকাশক শাহাদাত হোসেন এবং রাইজিং বিডির নির্বাহী সম্পাদক তাপস রায় উপস্থিত ছিলেন।

/জেইউ/এমএএল/
সম্পর্কিত
আপনারা সমালোচনা করবেন, সরকার সংবাদমাধ্যমের কাজে হস্তক্ষেপ করবে না: তথ্যমন্ত্রী
আমি এমপি-মন্ত্রী নই—আমি আপনাদের মঞ্জু মিয়ার ছেলে হিসেবে থাকতে চাই: পার্থ
আলোচনায় বিটিভির লোগো পরিবর্তন
সর্বশেষ খবর
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ