বাড্ডায় গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০১৬, ২১:৩৮আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ২১:৪৫

লাশ উদ্ধার রাজধানীর বাড্ডা থেকে সাহিদা বেগম (২৫) নামে এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হতে পারেনি বাড্ডা থানা পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উত্তর বাড্ডার আলফাতুন নেসা গলির ৫/১ বাসা থেকে উদ্ধার করা হয়।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. রহমত জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাসার দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়েছে। কক্ষের দরজাটি বাইরে থেকে তালা দেওয়া ছিল। তিনি জানান, এ মাসেই (এপ্রিল) নিহত নারী তার স্বামীসহ সীমা নামে বাসাটি ভাড়া নিয়েছিলেন বলে বাসাটির কেয়ারটেকার জানিয়েছেন। তবে মরদেহ উদ্ধারের পর ওই বাসা থেকে উদ্ধারকৃত জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, নিহতের নাম সাহিদা। স্বামীর নাম আনিসুর রহমান। তার গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার ধালচরে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাহিদাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

আরও পড়তে পারেন: বনানী থেকে বিএমডব্লিউ গাড়ি জব্দ

নিহত সাহিদার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি। তবে ওই নারীর স্বামীকে পায়নি পুলিশ।
/এআরআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি