গণপরিবহন আধুনিকায়নে ১,৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ জুলাই ২০২৬, ০৮:২৮আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৮:২৮

দেশের গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই করতে প্রায় ১ হাজার ৪০০টি বৈদ্যুতিক (ইভি) বাস চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে সারাদেশে অভিন্ন মানের ইভি চার্জিং অবকাঠামো গড়ে তোলা এবং মনোরেল চালুর সম্ভাব্যতাও যাচাই করা হচ্ছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। শনিবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে তিনি বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে পরিচ্ছন্ন ও দক্ষ গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সরকার একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে।

সচিব জানান, ৫০০টি বৈদ্যুতিক বাস কেনার একটি প্রস্তাব অর্থায়নের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। দক্ষিণ কোরিয়ার সহায়তায় ৩০০টি বৈদ্যুতিক বাসের প্রকল্পের পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বিশ্বব্যাংকের সহায়তায় আরও ৪০০টি বৈদ্যুতিক বাস কেনার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এ ছাড়া, বৈদ্যুতিক বাস সংগ্রহের গতি বাড়াতে ৪০০ কোটি টাকা করে দুটি পৃথক ক্রয় প্যাকেজ যুক্ত করা হয়েছে। এর আওতায় নারী যাত্রীদের জন্য ১০০টির বেশি বিশেষায়িত বাস অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

সব মিলিয়ে এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের গণপরিবহন ব্যবস্থায় প্রায় ১ হাজার ৪০০টি বৈদ্যুতিক বাস যুক্ত হবে বলে জানান সচিব।

তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের শুরুতে নির্বাচিত কয়েকটি রুটে বৈদ্যুতিক বাস চলাচল শুরু হতে পারে। প্রথম ধাপে অন্তত ২০০টি বাস নামানোর লক্ষ্য রয়েছে।

ইভি বাস পরিচালনার জন্য সারাদেশে অভিন্ন কারিগরি মানের চার্জিং অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ৬৪টি জেলায় নিজস্ব জমিতে চার্জিং স্টেশন স্থাপনের পরিকল্পনা করেছে। অতিরিক্ত সক্ষমতা থাকলে এসব স্টেশন বেসরকারি অপারেটররাও ব্যবহার করতে পারবেন।

বৈদ্যুতিক বাসের জন্য অভিন্ন কারিগরি মানদণ্ড প্রণয়নে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি কাজ করছে।

সচিব আরও জানান, যেসব রুটে মেট্রোরেল উপযোগী নয়, সেসব এলাকায় বিকল্প গণপরিবহন হিসেবে মনোরেল চালুর সম্ভাব্যতা যাচাইয়ের দায়িত্ব বুয়েটকে দেওয়া হয়েছে।

তিনি বলেন, বেসরকারি বাস মালিকদের বৈদ্যুতিক বাসে বিনিয়োগে উৎসাহিত করতে কর ছাড়সহ বিভিন্ন প্রণোদনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রযুক্তিগত ব্যয় ও যাত্রীদের জন্য সাশ্রয়ী ভাড়ার মধ্যে ভারসাম্য রাখতে ভর্তুকি ও ভাড়ার কাঠামো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।

/ইউএস/
সম্পর্কিত
রাজধানীতে নারীসহ পাঁচ জনের মরদেহ উদ্ধার
রাপা প্লাজার পার্কিংয়ে এডিসের লার্ভা, ডিএসসিসির মশককর্মী বরখাস্ত
আদাবরে নারী মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ
সর্বশেষ খবর
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত