মানবাধিকারকর্মী নাদিমা খানের ওপর হামলায় আসকের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২৬, ১৭:২৯আপডেট : ২০ জুলাই ২০২৬, ১৭:২৯

বরিশালে মানবাধিকারকর্মী নাদিমা খানের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। রবিবার (২০ জুলাই) আসকের সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবির সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, গত ১৮ জুলাই বরিশালে নিজ বাসভবনে অবস্থানকালে সংঘবদ্ধভাবে নাদিমা খানের ওপর হামলা চালানো হয়। হামলায় তিনি আহত হন এবং শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় বরিশাল সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে পুলিশ একজন আসামিকে গ্রেফতার করেছে।

আসক মনে করে, একজন তরুণ মানবাধিকারকর্মীর ওপর এ ধরনের হামলা শুধু একজন ব্যক্তির নিরাপত্তার ওপর আঘাত নয়, বরং মানবাধিকার রক্ষায় কাজ করা ব্যক্তি ও অধিকারকর্মীদের জন্যও উদ্বেগজনক বার্তা বহন করে।

সংস্থাটি বলেছে, এ ধরনের ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করে জড়িত সব ব্যক্তিকে আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি।

বিজ্ঞপ্তিতে নাদিমা খানের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনায় জড়িত সব অভিযুক্তকে দ্রুত গ্রেফতার এবং নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

/এসও/ইউএস/
সম্পর্কিত
মানবাধিকার কমিশন বিল নিয়ে জামায়াতের আপত্তি কেন, কী আছে নতুন খসড়ায় 
গুম প্রতিরোধ ও প্রতিকার বিলে স্বাধীন তদন্তব্যবস্থা নিশ্চিত করা জরুরি: হিউম্যান রাইটস ফোরাম
গুম প্রতিরোধে রাষ্ট্রীয় জবাবদিহি নিশ্চিত করা জরুরি: আসক
সর্বশেষ খবর
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ