শাহজালালের থার্ড টার্মিনাল কবে চালু হবে, জানালেন বেবিচক চেয়ারম্যান 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ জুলাই ২০২৬, ২১:১৬আপডেট : ২০ জুলাই ২০২৬, ২১:১৬

সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্যে কাজ করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আগামী আগস্টের শেষ দিকে অথবা সেপ্টেম্বরের শুরুতে টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানের কাছে হস্তান্তরে চুক্তি সই হতে পারে।  

সোমবার (২০ জুলাই) বেবিচক কার্যালয়ের অডিটোরিয়ামে সাংবাদিকদের নিয়ে ‘সিভিল অ্যাভিয়েশন অ্যান্ড এয়ার ট্রাফিক অপারেশন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। 

তিনি বলেন, “বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের বিমানবন্দর এলাকায় ড্রোন উড়ানো থেকে বিরত থাকা উচিত। নিরাপত্তা জোরদারে চলতি বছরই অ্যান্টি-ড্রোন সিস্টেম কেনা হবে। এছাড়া আধুনিক এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) ব্যবস্থা চালুর ফলে দেশের সমুদ্রসীমা ব্যবহারকারী বিদেশি উড়োজাহাজ থেকে ফ্লাইট চার্জ বাবদ প্রতিবছর প্রায় ৮ শতাংশ বেশি রাজস্ব আদায় সম্ভব হবে।”  

বেবিচক চেয়ারম্যান বলেন, “বেসামরিক বিমান চলাচল একটি বিশেষায়িত ও জনস্বার্থসংশ্লিষ্ট খাত। তাই এভিয়েশন বিষয়ে নির্ভুল ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের বিষয়ভিত্তিক জ্ঞান বৃদ্ধি জরুরি। এই উদ্দেশ্যেই এই ধরনের কর্মশালার আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এমন আয়োজন অব্যাহত থাকবে।”  

কর্মশালায় বেবিচকের সদস্য (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমোডোর আবু সাঈদ মেহবুব খান বিমানবন্দর পরিচালনা, যাত্রীসেবা, নিরাপত্তা ব্যবস্থা, আধুনিক এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) মানদণ্ড অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।  

সদস্য (প্রশাসন) মোহাম্মদ লাবলুর রহমান বলেন, “হজযাত্রীদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে এমবারকেশন ফি, যাত্রী নিরাপত্তা ফি ও এয়ারপোর্ট ডেভেলপমেন্ট ফি মওকুফসহ জমজমের পানি বিতরণ, পৃথক নামাজের স্থান, বিশুদ্ধ পানি, ওয়াশরুম, ট্রলি, চেয়ার, কিউ বেল্ট এবং অবকাঠামোগত উন্নয়নসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করেছে বেবিচক।”  

এছাড়া সদস্য (এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট) এয়ার কমোডোর মো. নূর-ই-আলম এয়ার ট্রাফিক কন্ট্রোল, আকাশপথে বিমান চলাচল ব্যবস্থাপনা, ন্যাভিগেশন, ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম এবং জরুরি পরিস্থিতি মোকাবিলাসহ এয়ার ট্রাফিক অপারেশনের বিভিন্ন কারিগরি বিষয় নিয়ে উপস্থাপনা করেন।  

কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন বেবিচক চেয়ারম্যান। 

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
বিমানবন্দরে ফলের ক্যারেটে মিললো ১৬ কেজি স্বর্ণ
স্বজন-দর্শনার্থীতে ঠাসা বিমানবন্দরের ক্যানোপি, নিরাপত্তা নিয়ে শঙ্কা
‘নিষেধ করলে উল্টো হুমকি দেন যাত্রীরা’, শাহজালালে বিশৃঙ্খলা ঠেকাবে কে
সর্বশেষ খবর
পচে গেলো ৫৭ হাজার বস্তা আলু, কৃষকের মাথায় হাত
পচে গেলো ৫৭ হাজার বস্তা আলু, কৃষকের মাথায় হাত
মাইলস্টোন দুর্ঘটনার পরও বদলায়নি কিছুই, ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে অগ্রগতি নেই
মাইলস্টোন দুর্ঘটনার পরও বদলায়নি কিছুই, ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে অগ্রগতি নেই
সেই একই জায়গা দখল করেছে ককরোচ জনতা পার্টি, উত্তপ্ত দিল্লি
সেই একই জায়গা দখল করেছে ককরোচ জনতা পার্টি, উত্তপ্ত দিল্লি
রাজশাহীতে রেলপথ অবরোধ, সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ 
রাজশাহীতে রেলপথ অবরোধ, সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ 
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন