রাজধানীতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৬ জুলাই ২০২৬, ১৭:২৬আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১৭:২৬

রাজধানী ঢাকার শেওড়াপাড়া ও হাতিরঝিলে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এসব ঘটনায় একজন আহত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শেরেবাংলা নগর থানার শেওড়াপাড়া সড়কে বাসের ধাক্কায় নিহত হন মোটরসাইকেল রাইডশেয়ার চালক সবুজ রহমান (৩০)। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেকে নিয়ে আসা পথচারী সজিব খান জানান, শেওড়াপাড়া সড়কে হিমালয় পরিবহনের একটি বাসের সঙ্গে সবুজের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে বাসের একটি চাকা তার হাতের ওপর দিয়ে চলে যায় এবং মাথায় থাকা হেলমেট ভেঙে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী তেমন আহত হননি।

নিহত সবুজ নীলফামারীর ডিমলা উপজেলার নাটাবাড়ী গ্রামের মশিউর রহমানের ছেলে। বর্তমানে তিনি মোহাম্মদপুরে থাকতেন।

দুর্ঘটনার পর বাসটি এবং এর চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

এদিকে, রবিবার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনের সড়কে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী শেখ জায়েদ (২২) নিহত হন। আহত হন মোটরসাইকেলচালক আলআমিন ভূঁইয়া (২১)।

আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুপুর সোয়া ২টার দিকে জায়েদকে মৃত ঘোষণা করেন।

আহত আলআমিন জানান, নিজের মোটরসাইকেলে জায়েদকে নিয়ে তেল নিতে যাওয়ার সময় পেছন থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়েন।

নিহত জায়েদের ভাই সামির শেখ পরশ জানান, তাদের বাসা রামপুরার টিভি সেন্টার মুক্তি মসজিদ এলাকায়। তার বাবার নাম জামিল শেখ।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, দুই দুর্ঘটনায় নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়গুলো সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

/আইএ/এম/
সম্পর্কিত
হাইওয়ে থানার সামনে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
গোপালগঞ্জে সড়কে প্রাণ গেলো বীর মুক্তিযোদ্ধাসহ ৩ জনের
সর্বশেষ খবর
বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোন বিভাগে কেমন
বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোন বিভাগে কেমন
খলিলুর রহমানের সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ 
খলিলুর রহমানের সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ 
তিন দিন ধরে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির দুই কিশোর 
তিন দিন ধরে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির দুই কিশোর 
টিভিতে আজকের খেলা (২৩ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৩ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার