শিল্পবর্জ্য নদীতে ফেলা বন্ধে সাশ্রয়ী ইটিপি প্রযুক্তি দেবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৯ জুলাই ২০২৬, ১৮:১১আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১৮:১১

শিল্পকারখানার বর্জ্য যাতে নদী ও খালে না পড়ে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, বিশেষ করে ছোট শিল্পকারখানায় কম খরচে বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপনের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দিতে সরকার কাজ করছে।

বুধবার (২৯ জুলাই) রাজধানীতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পরিবেশ রক্ষা এবং নদী সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে সরকার খাল খনন, নদী পুনরুদ্ধার এবং বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। একইসঙ্গে পদ্মা ব্যারেজ ও তিস্তা মহাপরিকল্পনার মতো বড় প্রকল্প বাস্তবায়নে গবেষণা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, খাল ও নদী পুনরুদ্ধারের মাধ্যমে শুধু পানি প্রবাহই বাড়বে না, কৃষি, নৌপরিবহন ও গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে। এতে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে।

সেমিনারে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, নৌপথের উন্নয়নে ধারাবাহিক বিনিয়োগ, কার্যকর সরবরাহ ব্যবস্থা, নদী দখলমুক্তকরণ, নিয়মিত ড্রেজিং এবং নদীতীরবর্তী এলাকায় কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার মাধ্যমে দেশের নৌঅর্থনীতির নতুন সম্ভাবনা তৈরি করা সম্ভব।

/জিএম/এম/
সম্পর্কিত
তারেক রহমানের নেতৃত্বে আমরা পদ্মা ব্যারেজ তৈরির পথে এগিয়ে যাচ্ছি: পানিসম্পদমন্ত্রী 
সুন্দরবনে প্লাস্টিকের স্রোত, যায় মাছের পেটেও: কীভাবে বাঁচবে প্রাণ
হঠাৎ মরে ভেসে উঠছে বারনই নদীর মাছ
সর্বশেষ খবর
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত