রাজধানীর যেসব সড়‌ক আজ এড়িয়ে চলবেন 

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট 
০৫ আগস্ট ২০২৬, ১১:৫৯আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১১:৫৯

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

দিবসটিকে কেন্দ্র করে যেকোনও ধরনের নাশকতা, অপ্রীতিকর ঘটনা বা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবিলায় রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। 

নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীজুড়ে পিকেট ও চেকপোস্ট ডিউটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে মহানগরের সব প্রবেশপথে তল্লাশি কার্যক্রম ও চেকপোস্ট পরিচালনা জোরদার থাকবে। পাশাপাশি ডিবি ও সিটিটিসি সদস্যরা সাদা পোশাকে গুরুত্বপূর্ণ সব ভেন্যুতে অপারেশনাল দায়িত্ব পালন করছেন। যেসব স্থানে সাধারণ মানুষের সমাগম বেশি হচ্ছে, সেখানে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াডের মাধ্যমে বিশেষ সুইপিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। 

ডিএমপি জানায়, সব অনুষ্ঠানস্থল এবং জুলাই স্মৃতিস্তম্ভ এলাকাকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় এনে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি করা হয়ে‌ছে। একই সঙ্গে সাদা পোশাকে সিটিএসবি ও আইএডির গোয়েন্দা কার্যক্রমও চল‌ছে। যেকোনও জরুরি পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবিলার জন্য পর্যাপ্ত সংখ্যক কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে। 

নিয়মিত মোতায়েনের পাশাপাশি ডিএমপির অতিরিক্ত সদস্যদের সঙ্গে র‌্যাব ও সিআইডিও যৌথভাবে মহানগরের নিরাপত্তা নিশ্চিতে মাঠে সক্রিয় থাকছে বলে জানি‌য়ে‌ছে ডিএম‌পি। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি মাঠে উপস্থিত থেকে দায়িত্ব তদারকি করছেন। 

এদিকে র‌্যাব জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী সার্বিক ঝুঁকি পর্যালোচনা করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং রাষ্ট্র ও সরকারবিরোধী কুচক্রী মহল যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বাহিনীটি। 

একই সঙ্গে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভে নিরাপত্তা জোরদার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার রোধে সাইবার পেট্রোলিংও জোরদার করা হয়েছে।  

যেসব সড়‌কে র‌য়ে‌ছে যান চলাচল নিয়ন্ত্রণ 

জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের ‌রে‌খে‌ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ফলে সড়ক ডাইভারশনের মাধ্যমে বিকল্প সড়ক ব্যবহারের আহ্বানও জানা‌নো হ‌য়ে‌ছে। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহবাগে স্থাপিত ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সোহরাওয়ার্দী উদ্যানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত উন্মুক্ত কনসার্ট এবং রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে (জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন সড়ক) একটি সাংস্কৃতিক কনসার্টের আয়োজন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও শাহবাগ এলাকা এবং খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত এলাকায় যান চলাচল সীমিত থাকবে।

সড়‌কের তীব্র যানজট নিরসনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ থেকে আজ বুধবার (৫ আগস্ট) ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইউটার্ন ও ডাইভারশনের মাধ্যমে যানবাহনের প্রবাহ নিয়ন্ত্রণ করা হবে। 

বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়ে বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, ফার্মগেট থেকে শাহবাগ অভিমুখী যানবাহন হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং থেকে বামে মোড় নিয়ে হেয়ার রোড বা মিন্টো রোড ব্যবহার করবেন। 

গোলাপশাহ মাজার ক্রসিং হাইকোর্ট ক্রসিং মৎস্য ভবন ক্রসিং থেকে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

সায়েন্সল্যাব ক্রসিং হতে শাহবাগ অভিমুখী যানবাহন মিরপুর রোড নিউ মার্কেট ক্রসিং আজিমপুর ক্রসিং চাঁনখারপুল ক্রসিং-বকশীবাজার ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে অথবা সায়েন্সল্যাব ক্রসিং হয়ে শাহবাগ অভিমুখী যানবাহন বাটা ক্রসিং-কাটাবন ক্রসিং ডানে বা বামে মোড় নিয়ে হাতিরপুল বা নীলক্ষেত পলাশী ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

মিরপুর রোড টু ফার্মগেট ভায়া মানিক মিয়া অ্যাভিনিউ: মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আগত ফার্মগেট/সোনারগাঁও অভিমুখী যানবাহন গণভবন ক্রসিং-বামে মোড় নিয়ে লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যা‌বে। 

ফার্মগেট টু মানিক মিয়া অ্যাভিনিউ ভায়া ইন্দিরা রোড: ফার্মগেট হতে খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-গণভবন ক্রসিং‌য়ের দি‌কে যা‌বে। 

ধানমন্ডি হতে ফার্মগেট: ধানমন্ডি ২৭ হতে আগত যানবাহন আসাদগেট-গণভবন ক্রসিং ডানে ইউটার্ন করে লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিং এর দিকে গমনাগমন করবে।

আসাদগেট হতে ফার্মগেট ক্রসিং: আসাদগেট-বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং-ডানে মোড় নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিং এর দিকে গমন করবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে-ইন্দিরা রোড হতে ধানমন্ডি: এলিভেটেড এক্সপ্রেসওয়ে-ইন্দিরা রোড হতে আগত যানবাহন খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-বামে মোড় নিয়ে আসাদগেট-সোজা পথে ধানমন্ডির দিকে গমন করবে।

মিরপুর রোড হতে ধানমন্ডি ২৭: মানিক মিয়া অ্যাভিনিউ হতে ব্লকেড সরিয়ে ফেলা হবে বিধায় মিরপুর রোড হতে দক্ষিণ অভিমুখী যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন-আসাদগেট হতে সোজা ধানমন্ডি ২৭ এর দিকে গমনাগমন করবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে: অনুষ্ঠান চলাকালীন যানজট-দুর্ভোগ এড়াতে ফার্মগেট এক্সিট র‍্যাম্প ব্যবহারের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‍্যাম্প ব্যবহারের জন্য অনুরোধ জা‌নি‌য়ে‌ছে ডিএম‌পির ট্রা‌ফিক বিভাগ।

/এসএন‌কে/এসটি/ 
সম্পর্কিত
এনসিপির কনসার্ট ঘিরে যে নির্দেশনা দিলো পুলিশ 
৫ আগস্ট উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে ডিএমপি 
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় রাইড শেয়ার চালকসহ দুজন নিহত
সর্বশেষ খবর
মহারাষ্ট্রে নিষিদ্ধ ‘অ্যানালগ পনির’, অমান্য করলেই কারাদণ্ড ও জরিমানা
মহারাষ্ট্রে নিষিদ্ধ ‘অ্যানালগ পনির’, অমান্য করলেই কারাদণ্ড ও জরিমানা
শহীদের নামে হবে এলাকার সড়ক-প্রতিষ্ঠান, প্রতিটি অপরাধের বিচার হবে: প্রধানমন্ত্রী 
শহীদের নামে হবে এলাকার সড়ক-প্রতিষ্ঠান, প্রতিটি অপরাধের বিচার হবে: প্রধানমন্ত্রী 
জুলাইয়ের গণ্ডি ছাড়িয়ে ট্রাইব্যুনালে বাড়ছে মানবতাবিরোধী অপরাধের মামলা
জুলাইয়ের গণ্ডি ছাড়িয়ে ট্রাইব্যুনালে বাড়ছে মানবতাবিরোধী অপরাধের মামলা
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
সর্বাধিক পঠিত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব