নারীদের বাসের রঙ ‘পিংক’ কেন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ আগস্ট ২০২৬, ১৫:৪০ আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১৫:৪০

নগরীর নারী যাত্রীদের যাত্রা যাত্রীবান্ধব ও নিরাপদ করতে ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। নারীদের জন্য বিশেষ এই গোলাপি রঙের বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা। 

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে মহিলা বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এই পিংক বাসের উদ্বোধন করেন।  

নারীদের এসব বাসের রঙ গোলাপি কেন— এমন প্রশ্নে দায়িত্বে থাকা নারী চালকরা জানিয়েছেন, পিংক কালার হচ্ছে একটা নরম এবং শান্তির কালার। এই রঙ মেয়েরা খুব পছন্দ করে। যেহেতু এই বাস সেবা নারীদের জন্যই প্রধানমন্ত্রী এই রঙটি পছন্দ করেছেন। 

বাস চালক সুপ্রিয়া কুন্ডু জানান, প্রধানমন্ত্রীর ইচ্ছা ছিল এটি, পোশাক এবং বাসের রঙ দুটিই গোলাপি হবে। উনি দেশের বাইরে দেখেছেন এমন। মেয়েদের পিংক কালারের প্রতি একটা দুর্বলতা আছে। সেদিক থেকে বিবেচনা করে প্রধানমন্ত্রী বলেছেন যে বাসের রঙ পিংক হবে।

তিনি আরও জানান, সামনে থেকে একজন নারী যদি দেখেন পিংক কালারের পোশাকে ড্রাইভার স্টিয়ারিংয়ে বসে আছে সেটি আকর্ষণ করবে নারীদের। সেদিক বিবেচনা করে পোশাকও পিংক কালারের দেওয়া হয়েছে। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
দখল-হামলা-চাঁদাবাজি: রাজনীতিতে ভিন্নতা থাকলেও অপরাধ মিলেমিশে
মতিঝিল মেট্রোরেল স্টেশনে অস্ত্রসহ ছিনতাইকারী আটক
সম্প্রসারিত রূপনগর আবাসিক এলাকায় দখল-চাঁদাবাজির অভিযোগ
সর্বশেষ খবর
 ‘ফুড ডিভোর্স’ কি সম্পর্ক বাঁচাতে পারে?
 ‘ফুড ডিভোর্স’ কি সম্পর্ক বাঁচাতে পারে?
যুক্তরাষ্ট্রের অবরোধের মুখে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
যুক্তরাষ্ট্রের অবরোধের মুখে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্টে চীনের নতুন রেকর্ড: শীর্ষস্থানে শাংহাই
ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্টে চীনের নতুন রেকর্ড: শীর্ষস্থানে শাংহাই
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ