ফের চালু হচ্ছে ইউএস-বাংলার ঢাকা-যশোর ফ্লাইট, দেখে নিন সময়সূচি ও ভাড়া 

বাংলা ট্রিবিউন ডেস্ক 
২৬ আগস্ট ২০২৬, ১২:০৬ আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১২:১৮

বৃহত্তর যশোরবাসীর দীর্ঘদিনের চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ৯ সেপ্টেম্বর থেকে ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চলাচল শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস। মঙ্গলবার (২৫ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন এয়ারলাইনসটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯ সেপ্টেম্বর থেকে সপ্তাহে তিন দিন— শনিবার, বুধবার ও বৃহস্পতিবার— ঢাকা-যশোর রুটে দৈনিক দুটি করে সপ্তাহে মোট ৬টি ফ্লাইট পরিচালনা করা হবে। এই রুটে ৭২ আসনের অত্যাধুনিক এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ ব্যবহার করবে ইউএস-বাংলা।

ফ্লাইটের সময়সূচি 

প্রথম ফ্লাইট: নির্ধারিত তিন দিনে সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা থেকে রওনা হয়ে ১০টা ১৫ মিনিটে যশোরে পৌঁছাবে। একই উড়োজাহাজ সকাল ১০টা ৪৫ মিনিটে যশোর থেকে ছেড়ে বেলা ১১টা ৩০ মিনিটে ঢাকায় ফিরবে।

দ্বিতীয় ফ্লাইট: প্রতিদিন বিকেল ৪টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে বিকেল ৫টা ৩০ মিনিটে যশোরে নামবে। পুনরায় সন্ধ্যা ৬টায় যশোর থেকে ছেড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

ঢাকা-যশোর রুটে সর্বনিম্ন একমুখী (ওয়ান-ওয়ে) ভাড়া ট্যাক্স ও সারচার্জসহ ৫,৭৪৯ টাকা এবং দ্বিমুখী (রিটার্ন) ভাড়া ১১,৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৭ জুলাই এই ঢাকা-যশোর রুটে প্রথম ফ্লাইট পরিচালনার মাধ্যমেই কার্যক্রম শুরু করেছিল ইউএস-বাংলা এয়ারলাইন্স। বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর ও রাজশাহী রুটে নিয়মিত অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। 

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
রিয়াদ রুটে অচলাবস্থা: চাপে দেশি-বিদেশি পাঁচ এয়ারলাইনস
রিয়াদগামী ফ্লাইট বাতিল নিয়ে বিমান ও ইউএস বাংলার নতুন নির্দেশনা
ফ্লাইট বাতিল হলে কী করবেন যাত্রীরা, বিকল্প উপায় কী?
সর্বশেষ খবর
৩ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৭, আহত ১২২৭: এইচআরএসএস
৩ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৭, আহত ১২২৭: এইচআরএসএস
তারেক রহমান সরকার চালাচ্ছেন না, হাইজ্যাক হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ
তারেক রহমান সরকার চালাচ্ছেন না, হাইজ্যাক হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ
চালু হলো এআই প্ল্যাটফর্ম ‘স্কলারভাই’, কীভাবে কাজে লাগাবেন?
চালু হলো এআই প্ল্যাটফর্ম ‘স্কলারভাই’, কীভাবে কাজে লাগাবেন?
দিল্লিতে রাহুল গান্ধীর নেতৃত্বে বিশাল পদযাত্রা, কমেনি উত্তেজনা
দিল্লিতে রাহুল গান্ধীর নেতৃত্বে বিশাল পদযাত্রা, কমেনি উত্তেজনা
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ