ঈদে মিলাদুন্নবীতে রাজধানীতে দাওয়াতে ইসলামের বর্ণাঢ্য শোভাযাত্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ আগস্ট ২০২৬, ১৬:১০আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১৬:১০

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছে দাওয়াতে ইসলাম নামের একটি ধর্মীয় সংগঠন। এতে ট্রাক-পিকআপসহ বিভিন্ন যানবাহনে করে কয়েকশ’ মুসল্লি অংশগ্রহণ করেন। সবার হাতে ছিল কালেমা-খচিত বিভিন্ন পতাকা।

বাদ্য ও বিভিন্ন ইসলামী সঙ্গীতের তালে তালে মহানবী (সা.)-কে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।

বুধবার (২৬ আগস্ট) বিকাল ৩টা থেকে রাজধানীর শাহজাহানপুর থেকে শুরু হয়ে শান্তিনগর, কাকরাইল, পল্টন, গুলিস্তান ও টিকাটুলি হয়ে সায়দাবাদ দরবার শরিফে গিয়ে শেষ হয়। 

এ সময় রাস্তার দুই পাশে অবস্থান নেওয়া শতশত মানুষ হাত নেড়ে তাদেরকে অভিবাদন জানান। 

শোভাযাত্রায় আগতদের পক্ষ থেকে শরবত ও পানি বিতরণ করা হয়।

গুলিস্তানের জিপিওর মোড়ে সংক্ষিপ্ত বিরতিতে সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। তারা বলেন মহানবী (সা.) বিশ্ব মানবতার মুক্তিদূত। তাকে কেন্দ্র করেই মহান আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন। তাই তাকে খাটো করে যারা কথা বলে, তারা আল্লাহর নৈকট্য পাবেন না। তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে মুহাম্মদ (সা.) আদর্শ অনুসরণের আহ্বান জানান।

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০০, সবেচেয়ে বেশি মিরপুরে  
বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ১১২ স্কোর নিয়ে বিশ্বে ১২ নম্বরে ঢাকা 
রাত-দিনের তফাত নেই, ঢাকায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য থামছেই না
সর্বশেষ খবর
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশা
দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশা
বীজব্রহ্ম ও অন্যান্য কবিতা
বীজব্রহ্ম ও অন্যান্য কবিতা
অনলাইনে হেরোইন তৈরির কাঁচামাল বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
অনলাইনে হেরোইন তৈরির কাঁচামাল বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
সর্বাধিক পঠিত
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা