লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে সাবেক শিক্ষকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২৬, ১৭:১৪আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১৭:১৪

রাজধানীর হাজারীবাগ টালি অফিস এলাকার একটি বাসার লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে সুভাষ চন্দ্র পাল (৭৩) নামে এক সাবেক শিক্ষকের মৃত্যু হয়েছে। রবিবার (৩০ আগস্ট) সকাল ৭টার দিকে হাজারীবাগ টালি অফিস মোড় সুলতানগঞ্জের একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।  

সুভাষ চন্দ্র পাল ধানমন্ডি গভমেন্ট বয়েজ হাই স্কুলে শিক্ষকতা করতেন।

তার ছেলে কৃষ্ণ গোপাল পাল জানান, বাড়িটির সাত তলায় তাদের নিজেদের ফ্ল্যাট। প্রতিদিন সকালে তার বাবা বাইরে হাঁটাহাঁটি করতেন। আজ সকালে বাড়িটির নির্মাণ শ্রমিকদের মাধ্যমে খবর পান, তার বাবা লিফটের ফাঁকা জায়গায় পড়ে আছেন। তখন ওই শ্রমিকরাই তাকে সেখান থেকে তুলে আনেন। পরে পরিবারের সদস্যরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/আইএ /আরকে/
সম্পর্কিত
হাম উপসর্গে চার জনের মৃত্যু
সংসদ অভিমুখে যাচ্ছেন ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা 
সাবেক আইজিপি এনামুল হক মারা গেছেন
সর্বশেষ খবর
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬৭৫ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬৭৫ মামলা
২০ টাকার দ্বন্দ্বে খুন: ২৫ বছর পর রায়ে আসামির যাবজ্জীবন
২০ টাকার দ্বন্দ্বে খুন: ২৫ বছর পর রায়ে আসামির যাবজ্জীবন
কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেলো বাবা-মেয়েসহ ৩ জনের
কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেলো বাবা-মেয়েসহ ৩ জনের
বিশ্বজুড়ে শান্তিরক্ষীরা অবদান রাখলে মুসলিম বিশ্বে কেন নয়: হুমায়ুন কবির
বিশ্বজুড়ে শান্তিরক্ষীরা অবদান রাখলে মুসলিম বিশ্বে কেন নয়: হুমায়ুন কবির
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল