সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠালো পুলিশ

গাজীপুর প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৪আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৪

বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম-ফেসবুকে ভিডিও ছাড়ার অভিযোগে আটক করা হয় গাজীপুরের সিফাত আব্দুল্লাহকে (২৫)। পূর্বের সন্ত্রাসবিরোধী আইনে মামলায় দিয়ে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপির) গাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল আওয়াল এ তথ্য জানান। 

সাংবদিকদের প্রশ্নের উত্তরে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘সিফাতের বিরুদ্ধে মানহানির কোনও মামলা হয়নি। তাকে পূর্বের সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার করা হয়েছে।’  

সিফাত আব্দুল্লাহ গাজীপুর মহানগরীর (৩৮ নং ওয়ার্ড) টিনের মসজিদ এলাকার সিকান্দরের ছেলে। তিনি ইনকিলাব মঞ্চের সদস্য অথবা ওসমান হাদির ভক্ত বলে দাবি করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান। সিফাত রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র বলে জানা গেছে।

এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপির) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানি বলেন, ‘প্রধানমন্ত্রী ও সরকারকে নিয়ে কটূক্তির অভিযোগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার  দিকে গাছা থানাধীন টিনের মসজিদ এলাকা থেকে সিফাতকে আটক করা হয়।

/আইএএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজনীতিতে নাম লেখালেন মানসী, কোন দলে দেখা যাবে তাকে
রাজনীতিতে নাম লেখালেন মানসী, কোন দলে দেখা যাবে তাকে
রাজপথে না নেমে বিরোধীদলের প্রতি পরিকল্পনা দেওয়ার আহ্বান রিজভীর
রাজপথে না নেমে বিরোধীদলের প্রতি পরিকল্পনা দেওয়ার আহ্বান রিজভীর
প্রতিদিনের চায়ের অভ্যাসে ত্বকে কী প্রভাব পড়ে? জানুন আসল তথ্য
প্রতিদিনের চায়ের অভ্যাসে ত্বকে কী প্রভাব পড়ে? জানুন আসল তথ্য
সরাসরি সাক্ষাৎকারে মেঘনা গ্রুপে ১১৫ জনের নিয়োগ
সরাসরি সাক্ষাৎকারে মেঘনা গ্রুপে ১১৫ জনের নিয়োগ
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার