নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।
চলতি সপ্তাহেই শেষ ডাকসুর মেয়াদ, পরের নির্বাচন কবে?
নিয়ম অনুযায়ী আগামী সপ্তাহের প্রথম দিন পরবর্তী ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো প্রস্তুতি নেই। ফলে নির্ধারিত সময়ে নির্বাচন হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
চট্টগ্রাম বন্দর থেকে ৩ কোটি টাকার কাপড়সহ কনটেইনার গায়েব
কনটেইনারটি না পাওয়ায় সাভারের আমদানিকারক গোল্ড স্টার গার্মেন্টসও রফতানি পণ্য নির্ধারিত সময়ে বিদেশি ক্রেতার কাছে পৌঁছাতে না পারার দুশ্চিন্তায় পড়েছেন।
এবার রৌমারীতে ডিলারের গুদাম ভেঙে সার নিয়ে গেলেন কৃষকেরা
কুড়িগ্রামে সার নিয়ে শোরগোল থামছেই না। ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলায় সার নিয়ে বিশৃঙ্খলার পর এবার রৌমারীতেও সার নিয়ে বিপত্তি দেখা দিয়েছে। সেখানে ডিলারের গুদামের বেড়া ও দরজা ভেঙে শতাধিক বস্তা সার নিয়ে গেছেন বিক্ষুব্ধ কৃষকেরা।
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়াকে (৫২) হত্যার ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নগরের পাহাড়তলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাগরের তলদেশে আস্ত উড়োজাহাজ, ককপিটে ভেসে বেড়াচ্ছেন ডুবুরিরা
২০১৬ সালের জুনে এক শান্ত ও রৌদ্রোজ্জ্বল দিনে ৫৪ মিটার দীর্ঘ বিমানটিকে সাগরে নামানো হয়। প্রায় তিন ঘণ্টারও বেশি সময় পর এটি প্রায় ২২ মিটার গভীরে বালুময় তলদেশে গিয়ে স্থির হয়।
বাফুফের দ্বৈত নীতি!
কোচ পরিবর্তন নিয়ে সোমবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে প্রশ্নের মুখে পড়তে হয়েছে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণকে।
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
মাঝে-মধ্যেই ভক্তদের চমকে দেন ঢালিউড চিত্রনায়িকা পরীমণি। কখনও কাজের খবরে, কখনও বা ব্যক্তিগত জীবনের নানা খুনসুটিতে। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক শিশুকে কোলে নিয়ে ছবি পোস্ট করে ফের নতুন আলোচনার জন্ম দিলেন এই অভিনেত্রী।








