স্থগিত হওয়া পুলিশ পদক পাচ্ছেন ৯২ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

পুলিশ সপ্তাহ ২০২৬-এ পদক প্রদানের আনুষ্ঠানিকতা বাতিল হওয়ার কয়েক মাস পর অবশেষে ২০২৫ সালের জন্য ৯২ জন পুলিশ সদস্যকে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে সই করেছেন পুলিশ-২ শাখার উপসচিব নাসরিন সুলতানা।

এর আগে গত ১০ মে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বছরের মতো প্যারেড গ্রাউন্ডে পুলিশ সদস্যদের পদক পরিয়ে দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সেই আনুষ্ঠানিকতা বাতিল করা হয়। পদকপ্রাপ্তদের তালিকায় ‘বিতর্কিত’ একাধিক সদস্যের নাম থাকায় অনুষ্ঠান বাতিল করা হয়েছিল বলে সে সময় পুলিশ সূত্র জানিয়েছিল। তখন ১০৭ জন পুলিশ সদস্যের পদক পাওয়ার কথা ছিল। 

তবে এবার নতুন করে জারি করা প্রজ্ঞাপনে ২০২৫ সালের জন্য চারটি ক্যাটাগরিতে মোট ৯২ জন পুলিশ সদস্যকে পদক দেওয়ার কথা জানানো হয়েছে। ক্যাটাগরিগুলো হলো— বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনের সময় সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং অন্যান্য উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে এসব পদক দেওয়া হচ্ছে। 

এর আগে পুলিশ সদর দফতরের পক্ষ থেকে জানানো হয়েছিল, পুলিশ সপ্তাহের বার্ষিক প্যারেডে পদকপ্রাপ্তদের পদক পরিয়ে দেওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে সেই আনুষ্ঠানিকতা বাতিল হওয়ায় পদকপ্রাপ্তদের মধ্যে এ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এবার নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে ৯২ জন পুলিশ সদস্যের পদক পাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হলো।

/এসএনকে/এসটি/ 
সম্পর্কিত
ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
চার পুলিশ কর্মকর্তা বদলি, দুই জেলায় নতুন এসপি
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
সর্বশেষ খবর
সৌদি আরবের পক্ষে যুদ্ধে না জড়াতে অন্যান্য দেশকে হুথিদের হুঁশিয়ারি
সৌদি আরবের পক্ষে যুদ্ধে না জড়াতে অন্যান্য দেশকে হুথিদের হুঁশিয়ারি
রাতে ডিউটি করা দুই পুলিশকে নাকি মারবে তারা, এবার সতর্ক বার্তা সন্ত্রাসী রায়হানের
রাতে ডিউটি করা দুই পুলিশকে নাকি মারবে তারা, এবার সতর্ক বার্তা সন্ত্রাসী রায়হানের
বিশ্বাসযোগ্যতা বাড়াতে সংবাদমাধ্যমে স্ব-নিয়ন্ত্রণ কাঠামো জোরদারের তাগিদ
বিশ্বাসযোগ্যতা বাড়াতে সংবাদমাধ্যমে স্ব-নিয়ন্ত্রণ কাঠামো জোরদারের তাগিদ
ঢাকায় ছয়টি ইনার হুইল ক্লাবের যৌথ ইনস্টলেশন অনুষ্ঠান
ঢাকায় ছয়টি ইনার হুইল ক্লাবের যৌথ ইনস্টলেশন অনুষ্ঠান
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি