একনজরে আজকের আলোচিত খবর

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ অক্টোবর ২০২৬, ২১:০৬ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ২১:১০

নীতিনির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। শনিবার (১০ অক্টোবর) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন।

অপরাধ চক্রের ‘রাঘববোয়ালেরা’ থেকে যাচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে

কেউ অর্থের জোগান দেন, কিন্তু ঘটনাস্থলে থাকেন না। কেউ সীমান্তের ওপার থেকে চালান নিয়ন্ত্রণ করেন। কেউ মাঠপর্যায়ের কয়েকটি স্তর ব্যবহার করে মাদক, চাঁদাবাজি কিংবা অন্য সংঘবদ্ধ অপরাধ পরিচালনা করেন। আবার কেউবা স্থানীয় প্রভাব বলয়, কিংবা প্রযুক্তির আড়ালে থেকে অপরাধ চালিয়ে যান। কেউ টার্গেট কিলিংয়ের নির্দেশ দেন, থাকেন লোকচক্ষুর আড়ালে।

১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে ঢাকার সংযোগ সহজ করতে নির্মাণ করা হয়েছে পূর্বাচল ৩০০ ফিট সড়ক। কিন্তু বিপুল অর্থ ব্যয়ে নির্মিত এই সড়কের ৩ নম্বর সেতু এলাকায় এখন যানজট, অনিয়ন্ত্রিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড এবং ক্যামেরাম্যানদের দৌরাত্ম্যে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষজন। দর্শনার্থীদের ছবি তোলাকে কেন্দ্র করে জটলা, অতিরিক্ত টাকা আদায় ও হয়রানির অভিযোগও উঠেছে একশ্রেণির ক্যামেরাম্যানদের বিরুদ্ধে।

পেশাগত মানসিক চাপ: আড়ালে থেকে যায় যে লড়াই

পেশাগত দায়িত্বের চাপ, কর্মক্ষেত্রের প্রতিকূলতা, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত ও কর্মজীবনের ভারসাম্য রক্ষা করতে গিয়ে মানসিক চাপে পড়েন বিভিন্ন পেশার মানুষ। সাংবাদিককে সামলাতে হয়কাজের চাপ ও পেশাগত নানা প্রতিকূলতা, শিক্ষককে মোকাবিলা করতে হয় প্রশাসনিক, সামাজিক ও রাজনৈতিক চাপ, আর পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে হয় নানা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে। অথচ এসব পেশার মানুষের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কর্মক্ষেত্রে কতটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা রয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

‘অল্প অল্প কিনে কোনোমতে জীবন চালাচ্ছি’

রাজধানীর সবজি বাজারের আকাশচুম্বি দাম এখনও অব্যাহত রয়েছে। শুক্রবারে যে বাড়তি দাম ছিল তা এখনও রয়েছে। প্রতিটি সবজি কেজি প্রতি ১০ টাকা থেকে ৪০ টাকা বেড়েছিল শনিবার পর্যন্ত। যে পটল ৮০ টাকা দরে প্রতি কেজি বিক্রি হচ্ছিল সেটি এখন ১০০ থেকে ১২০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও অন্যান্য সবজির দামও বেড়েছে। একইসঙ্গে বেড়েছে মাছের দামও। তবে মুরগির দাম স্থিতিশিল রয়েছে। বাজার করতে আসা ক্রেতারা বলছেন, ১-২ দিনের ব্যবধানে সবজির বাজারে এ রকম দাম বেড়ে গেলো। এটা অবাক করা বিষয়। তারা ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছেন।

নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা

অ্যান কারসনের ‘ডিক্রিয়েশন’ গ্রন্থের পাঁচটি কবিতা অনুবাদ করেছেন অরুণাভ দাস। তিনি আমেরিকার ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলিনা, কলম্বিয়াতে ইংরেজি সাহিত্যের পিএইচডি গবেষক, লেখক, অনুবাদক ও স্বাধীন চলচ্চিত্র নির্মাতা।

/এম/
সম্পর্কিত
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বিচারাঙ্গনে অনিয়ম দেখলে চুপ না থাকার আহ্বান অ্যাটর্নি জেনারেলের
সর্বশেষ খবর
একদিনে হাম ও ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
একদিনে হাম ও ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
এমপি হলে কত বরাদ্দ আসবে, বিলবোর্ডের মাধ্যমে জানিয়ে দেবো: জামায়াত প্রার্থী
এমপি হলে কত বরাদ্দ আসবে, বিলবোর্ডের মাধ্যমে জানিয়ে দেবো: জামায়াত প্রার্থী
বিস্ফোরণে আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, আহত বহু
বিস্ফোরণে আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, আহত বহু
অল্পের জন্য রক্ষা পেলেন তানজিন তিশা
অল্পের জন্য রক্ষা পেলেন তানজিন তিশা
সর্বাধিক পঠিত
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল