একনজরে আজকের আলোচিত খবর

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ অক্টোবর ২০২৬, ২১:৩০ আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ২১:৩০

নীতিনির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। শনিবার (১৭ অক্টোবর) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন।

এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক

সড়কের পাশে সারি সারি সুপারির স্তূপ। ক্রেতারা এক স্তূপ থেকে অন্য স্তূপে ঘুরে দেখছেন সুপারি। দরদাম মিলে গেলে কিনে ভরছেন বস্তা কিংবা ঝাঁকায়। পরে সেসব সুপারি তুলে নিচ্ছেন যানবাহনে, পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে।

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের হাতে কবে যাচ্ছে?

কয়েক মাসের মধ্যে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে লাভজনক ও অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বুঝে নেবে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। গত ৮ অক্টোবর (বৃহস্পতিবার) ঢাকার বিনিয়োগ ভবনের মিলনায়তনে এ বিষয়ে উভয়ের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ১৫ বছরের জন্য এনসিটি পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড। পাশাপাশি টার্মিনাল আধুনিকায়ন, যন্ত্রপাতি হালনাগাদ ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে দুবাইভিত্তিক এই টার্মিনাল অপারেটর ১৫ কোটি ডলার বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে সই হওয়া চুক্তির শর্তে কী কী বিষয় উল্লেখ রয়েছে তা এখনও প্রকাশ পায়নি।

ভুয়া ফটোকার্ডের ফাঁদে সাধারণ মানুষ থেকে রাজনীতিক: সমাধান কোথায়?

মূলধারার গণমাধ্যমের নাম, লোগো ও নকশা ব্যবহার করে তৈরি ভুয়া ফটোকার্ডের মাধ্যমে ছড়াচ্ছে অপতথ্য। এসব ফটোকার্ডে জুড়ে দেওয়া হচ্ছে ভুয়া উদ্ধৃতি ও বক্তব্য, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে ব্যক্তিগত সম্মানহানি, সামাজিক অস্থিরতা ও রাজনৈতিক বিতর্কের পাশাপাশি বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ, সাংবাদিক ও বিভিন্ন অঙ্গনের পরিচিত ব্যক্তিরা। সাম্প্রতিক সময়ে এ ধরনের অপতথ্য ছড়ানোর প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়েছে।

‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলো একটি অডিও রেকর্ড। এরপর ফেসবুক লাইভে মানুষ জড়ো করার আহ্বান। অভিযোগের সত্যতা যাচাই কিংবা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার আগেই শুরু হলো গণপিটুনি। শেষ পর্যন্ত প্রাণ হারালেন ওয়াহিদুজ্জামান শামীম। সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে তাকে পিটিয়ে হত্যার ঘটনাপ্রবাহ এমনই। অন্যদিকে, ঢাকার ধামরাইয়ে একাধিক মোটরসাইকেলে এসে পথরোধ করে ছাত্রদলের এক নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে।

অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান

চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে দ্বিতীয় ইনিংস শুরু করলেন আদনান আজাদ। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তাদের নিয়ে বেশ আলোচনা। বৃহস্পতিবার আদনানের সঙ্গে বেশ কয়েকটি রোমান্টিক আবহে স্থিরচিত্র প্রকাশ করেন অভিনেত্রী।

/এম/
সম্পর্কিত
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বশেষ খবর
আয়ারল্যান্ডে ২৩ বছর ধরে থাকা বাংলাদেশি ট্যাক্সিচালককে শর্তসাপেক্ষে মুক্তি 
আয়ারল্যান্ডে ২৩ বছর ধরে থাকা বাংলাদেশি ট্যাক্সিচালককে শর্তসাপেক্ষে মুক্তি 
সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে সংস্কার পরিষদ গঠনের দাবি এনসিপির
সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে সংস্কার পরিষদ গঠনের দাবি এনসিপির
জুলাই জাতীয় সনদ: এক বছরে অগ্রগতি কতটুকু
জুলাই জাতীয় সনদ: এক বছরে অগ্রগতি কতটুকু
সারাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: আইজিপি
সারাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: আইজিপি
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে