ইউনূস স্যার ভালো আছেন, তার কিছুই হয়নি: লামিয়া মোর্শেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২৬, ১৮:০১ আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১৮:০১

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার শিকার হওয়ার ঘটনায় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘ভালো আছেন’ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক ও ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে ড. ইউনূসের সঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ করে লামিয়া মোরশেদ লেখেন, ‘ওই ব্যক্তিরা জেএফকে বিমানবন্দরে হেনস্তা করার কয়েক মিনিট আগে আমি এই ছবিগুলো তুলেছিলাম। পুরো যাত্রাপথে তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা। তিনি একদম ভালো আছেন। এই ঘটনা ওই ব্যক্তিদের চরম বর্বরতা ও তাদের প্রকৃত অসহায়ত্ব প্রকাশ করেছে। এতে স্যারের কিছুই হয়নি। সমর্থন জানিয়ে অনেক বার্তা পাঠানোর জন্য প্রিয় বন্ধুদের ধন্যবাদ।’

এর আগে স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) বিকাল পৌনে ৪টার দিকে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বের হওয়ার সময় ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে বিক্ষোভ করেন কয়েকজন ব্যক্তি। এ সময় তার পাশে লাগেজ হাতে ছিলেন লামিয়া মোরশেদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর চত্বরে হুইলচেয়ারে বসা ড. ইউনূসের দিকে এগিয়ে এসে কয়েকজন উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন এবং ক্ষোভ প্রকাশ করছেন। এ সময় তাকে উদ্দেশ করে ‘ইউ আর আ টেররিস্ট’ ও ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলে চিৎকার করতে শোনা যায়।

বিক্ষোভকারীরা ড. ইউনূসের বিরুদ্ধে দেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ তোলেন। পাশাপাশি দেশ ও দেশের পুলিশ বাহিনীর ভূমিকা নিয়েও বিভিন্ন স্লোগান দেন তারা।

ভিডিওতে দেখা যায়, নিরাপত্তাকর্মী ও সহযোগীদের বেষ্টনীতে ড. ইউনূস শান্তভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এ সময় বিক্ষোভকারীরা তাঁকে ঘিরে বিভিন্ন মন্তব্য ও প্রতিবাদ করতে থাকেন।

/ইউএস/
সম্পর্কিত
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ জানালো জামায়াত
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
সর্বশেষ খবর
‘বিনয় নিয়ে বলছি, বার্সেলোনাই বিশ্বের সেরা ফুটবল খেলছে’
‘বিনয় নিয়ে বলছি, বার্সেলোনাই বিশ্বের সেরা ফুটবল খেলছে’
প্রান্তিক মানুষের দোরগোড়ায় মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছাতে সরকারের নতুন প্রকল্প
প্রান্তিক মানুষের দোরগোড়ায় মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছাতে সরকারের নতুন প্রকল্প
চাঁদাবাজ-দখলদার-মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ
চাঁদাবাজ-দখলদার-মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ
নিজ বাসার সামনে হামলার শিকার অভিনেতা, ফাটিয়ে দিলো মাথা
নিজ বাসার সামনে হামলার শিকার অভিনেতা, ফাটিয়ে দিলো মাথা
সর্বাধিক পঠিত
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন