ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সাবেক ১২ উপদেষ্টার নিন্দা

বাংলা ট্রিবিউন ডেস্ক  
১৩ অক্টোবর ২০২৬, ২৩:৪৭ আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ২৩:৪৭

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তা ও হয়রানির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তার সরকারের ১২ জন উপদেষ্টা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে তারা এ ঘটনার কঠোর নিন্দা জানান। একইসঙ্গে ড. ইউনূসকে লক্ষ্য করে অনলাইনে অপপ্রচার, ভুল তথ্য প্রচার ও ব্যক্তিগত হুমকি দেওয়ারও প্রতিবাদ জানান তারা।

সোমবার বিমানবন্দর থেকে হুইলচেয়ারে করে বের হওয়ার সময় ড. ইউনূসকে হেনস্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি তার দিকে এগিয়ে গিয়ে উচ্চ স্বরে স্লোগান দিচ্ছেন। এ সময় তারা ‘হোয়াই ইউ কাম হিয়ার’সহ বিভিন্ন কথা বলে চিৎকার করেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন প্রবাসী সমর্থকের বিরুদ্ধে তাকে হেনস্তার অভিযোগ উঠেছে।

বিবৃতিতে সাবেক উপদেষ্টারা বলেন, সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে অব্যাহত হয়রানি, অনলাইনে অপপ্রচার এবং পরিকল্পিত আক্রমণের ঘটনায় আমরা তীব্র ক্ষোভ প্রকাশ করছি ও কঠোরতম নিন্দা জানাচ্ছি।

বিবৃতিতে তারা বলেন, বছরের পর বছর লাগামহীন অর্থনৈতিক লুটপাট, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধসে পড়া ও দুর্নীতি, পদ্ধতিগত দমন–পীড়ন এবং ব্যাপক পরিসরে মানবাধিকার লঙ্ঘনের কারণে আমাদের দেশ যখন বিপর্যস্ত হয়ে পুরোপুরি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছিল, সেই সময় দেশ পুনর্গঠনের অত্যন্ত কঠিন কাজ সামলাতে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে। এই অন্তর্বর্তী সরকারই গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো জঘন্য কর্মকাণ্ডের অবসান ঘটিয়েছিল, যেগুলো ফ্যাসিবাদী শাসনামলে নিয়মিত ঘটানো হতো।

সাবেক উপদেষ্টারা আরও বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছিল অন্তর্বর্তী সরকার। তাদের প্রত্যাশা ছিল, গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন, ফ্যাসিবাদী শাসনামলের ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং মানবাধিকার রক্ষার কাজ ধারাবাহিকভাবে চলবে।

বিবৃতিতে বলা হয়, গভীর অনুতাপের সঙ্গে আমরা লক্ষ করছি, কিছু রাজনৈতিক দুর্বৃত্ত ও একটি স্বার্থান্বেষী মহল নিয়মিতভাবে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ অপপ্রচার ও ভুল তথ্য ছড়াচ্ছে এবং তাকে শারীরিকভাবে আঘাত করার হুমকি দিচ্ছে। আমরা এমন কাপুরুষোচিত কৌশলের তীব্র নিন্দা জানাচ্ছি, যেগুলো অস্থিতিশীলতা সৃষ্টি এবং অন্তর্বর্তী সরকারের বিশ্বাসযোগ্যতা ও ব্যাপক গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

সাবেক উপদেষ্টারা বলেন, আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, যতই ভয় দেখানো হোক, মিথ্যাচার, অনলাইনে হয়রানি বা ব্যক্তিগত হুমকি দেওয়া হোক, তাতে জুলাই প্রতিশ্রুতির পরিবর্তনগুলোর প্রতি আমাদের সংকল্প একটুও টলবে না।

বিবৃতির তারা বলেন, বাংলাদেশের জনগণ ও তরুণদের বিপুল আত্মত্যাগের মধ্য দিয়ে সংস্কার ও মর্যাদা প্রতিষ্ঠার যে ঐতিহাসিক জনসমর্থন অর্জিত হয়েছে, তা ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী শাসক গোষ্ঠী ও তাদের সমর্থকদের বিদ্বেষপূর্ণ অপপ্রচার ও অপচেষ্টায় মুছে ফেলা সম্ভব হবে না।

বিবৃতিদাতারা হলেন সাবেক উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, মুহাম্মদ ফাওজুল কবির খান, সিআর আবরার, আসিফ নজরুল, আদিলুর রহমান খান, জাহাঙ্গীর আলম চৌধুরী, সাখাওয়াত হোসেন, ফারুক-ই-আজম, ফরিদা আখতার, শারমিন এস মুরশিদ, মোস্তফা সরয়ার ফারুকী ও সৈয়দা রিজওয়ানা হাসান।

/এম/
সম্পর্কিত
ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ
ইউনূস স্যার ভালো আছেন, তার কিছুই হয়নি: লামিয়া মোর্শেদ
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
সর্বশেষ খবর
দুজন স্থানীয় সাক্ষী ছাড়া তল্লাশি-জব্দ বেআইনি, আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের রায় প্রকাশ
দুজন স্থানীয় সাক্ষী ছাড়া তল্লাশি-জব্দ বেআইনি, আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের রায় প্রকাশ
ধর্ষণ-চাঁদাবাজি-হত্যাযজ্ঞ থামছেই না, ঘাটতি কোথায়?
ধর্ষণ-চাঁদাবাজি-হত্যাযজ্ঞ থামছেই না, ঘাটতি কোথায়?
হুথিদের বিরুদ্ধে নেতানিয়াহুর লড়াইয়ের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদি আরবের
হুথিদের বিরুদ্ধে নেতানিয়াহুর লড়াইয়ের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদি আরবের
খাবারের প্যাকেটে যে তথ্য দেখে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন!
খাবারের প্যাকেটে যে তথ্য দেখে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন!
সর্বাধিক পঠিত
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’