ঢাকায় দূতাবাস খুলবে কেনিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫১ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫১

শিগগিরই ঢাকায় আবাসিক মিশন স্থাপন করবে কেনিয়া। দেশটির পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রণালয়ের রাজনৈতিক ও কূটনৈতিক বিষয়ক মহাপরিচালক রাষ্ট্রদূত জোসফাত মাইকারা এ কথা জানিয়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ ও কেনিয়ার মধ্যে পররাষ্ট্র দফতর পর্যায়ের তৃতীয় দফার বৈঠকে এ তথ্য জানায় কেনিয়া।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) ড. নজরুল ইসলাম। এতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক এবং নাইরোবিতে অনুষ্ঠিত দ্বিতীয় দফার বৈঠকের পর অর্জিত অগ্রগতি পর্যালোচনা করা হয়।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ ও স্বাস্থ্য, কৃষি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, নীল অর্থনীতি, সংস্কৃতি, ক্রীড়া এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

দ্বৈত কর পরিহার, বিনিয়োগের প্রসার ও সুরক্ষা, নীল অর্থনীতি এবং চুক্তিভিত্তিক কৃষিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ঝুলে থাকা চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সম্পাদনের প্রক্রিয়া ত্বরান্বিত করতে সম্মত হয় দুই দেশ।

বাংলাদেশের পক্ষ থেকে ওষুধ, তৈরি পোশাক, হালকা প্রকৌশল পণ্য, পাট ও পাটজাত পণ্য এবং কৃষি খাতের সক্ষমতা তুলে ধরা হয়। অন্যদিকে, কেনিয়া সাশ্রয়ী মূল্যে উন্নতমানের ওষুধ আমদানিতে আগ্রহ প্রকাশ করে। পাশাপাশি কেনিয়ায় আরও বিনিয়োগের জন্য বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোকে উৎসাহিত করে দেশটি।

বাংলাদেশে উন্নতমানের কফি, শিম, তুলা ও প্রক্রিয়াজাত মাংস রফতানির প্রস্তাবও দেয় কেনিয়া।

বৈঠকে জাতিসংঘ, কমনওয়েলথ এবং ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) আওতায় সহযোগিতা জোরদার এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ে উৎসাহিত করতেও সম্মত হয় দুই দেশ।

/এসও/এম/    
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের লক্ষ্য সরকারের
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের লক্ষ্য সরকারের
টিভিতে আজকের খেলা (১৫ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৫ অক্টোবর, ২০২৬)
ঢাকায় দূতাবাস খুলবে কেনিয়া
ঢাকায় দূতাবাস খুলবে কেনিয়া
প্রিয়জনকে মনের কথা জানাতে চিঠি উৎসব
প্রিয়জনকে মনের কথা জানাতে চিঠি উৎসব
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর