ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া তদারকি করবেন আমিনুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২৬, ১৭:২৪ আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১৭:২৪

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আগের পরীক্ষা স্থগিত হওয়ার পর এবার নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে ফল প্রকাশ পর্যন্ত পুরো প্রক্রিয়া তদারকির ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 

শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি জানান, প্রশ্নপত্র ফাঁস চক্রের ছয় সদস্যকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িত অভ্যন্তরীণ ও বাহ্যিক সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।

প্রশ্নপত্র ফাঁসের কারণে আগের পরীক্ষা স্থগিত হওয়ার পর এবার এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড ঠেকাতে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে প্রতিটি কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়া সচিবালয়ে রাত জেগে নিজে উপস্থিত থেকে তদারকি করেছেন তিনি।

আমিনুল হক জানান, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হয়েছে এবং তা সুন্দরভাবে সম্পন্ন হওয়ার পথে রয়েছে। শুক্রবারের প্রাথমিক পরীক্ষা শেষ হওয়ার পর শনিবারের মধ্যে ফল প্রকাশের চেষ্টা চলছে।

পরবর্তী সময়ে লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তার ২৪২টি পদসহ অন্যান্য শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতারকৃতদের বিষয়ে যা জানালো এসআরবি
‘লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট’ পদে জনবল নেবে ব্র্যাক ইউনিভার্সিটি
বিভিন্ন ব্যাংকে ২২০ পদে নিয়োগ, আবেদন শেষ ১৮ অক্টোবর
সর্বশেষ খবর
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী
অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা