২৯৫ পদে নিয়োগ দেবে ডাক বিভাগ

বাংলা ট্রিবিউন ডেস্ক 
২৯ নভেম্বর ২০২৬, ১৫:৩০ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১৫:৩০

১১ ক্যাটাগরির পদে ২৯৫ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, কেন্দ্রীয় সার্কেল, ঢাকা। ১৭ থেকে ২০তম গ্রেডে এসব পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

যেসব পদে নিয়োগ

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে রানার পদে। এ পদে ১২৭ জন নেওয়া হবে। এ ছাড়া প্যাকার পদে ৫৮ জন, মেইল ক্যারিয়ার পদে ৪৮ জন, পোস্টম্যান পদে ১৩ জন, অফিস সহায়ক পদে ১২ জন, নিরাপত্তা প্রহরী পদে ১০ জন এবং মেইল গার্ড পদে ৯ জন নিয়োগ দেওয়া হবে।

অন্যান্য পদের মধ্যে রয়েছে—পরিচ্ছন্নতাকর্মী (সুইপার) ৭ জন, প্যাকার কাম মেইল ক্যারিয়ার ৬ জন, স্ট্যাম্প ভেন্ডার ৩ জন এবং বাবুর্চি/অ্যাটেনডেন্ট ২ জন।

শিক্ষাগত যোগ্যতা

পদভেদে অষ্টম শ্রেণি থেকে এসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পোস্টম্যান, মেইল গার্ড, প্যাকার, মেইল ক্যারিয়ার, রানার, নিরাপত্তা প্রহরী ও অফিস সহায়ক পদে এসএসসি বা সমমান পাস হতে হবে।

স্ট্যাম্প ভেন্ডার পদে এসএসসি পাসের পাশাপাশি সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন। বাবুর্চি/অ্যাটেনডেন্ট ও পরিচ্ছন্নতাকর্মী পদে অষ্টম শ্রেণি বা জেএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পরিচ্ছন্নতাকর্মী পদের ৮০ শতাংশ পদ হরিজন সম্প্রদায়ের প্রার্থীদের মাধ্যমে পূরণ করা হবে।

বেতন ও গ্রেড

নিয়োগপ্রাপ্তদের পদভেদে ১৭ থেকে ২০তম গ্রেডে বেতন দেওয়া হবে।

- ১৭তম গ্রেড: ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা।
- ১৮তম গ্রেড: ২১ হাজার থেকে ৫০ হাজার ৯০০ টাকা।
- ১৯তম গ্রেড: ২০ হাজার ৫০০ থেকে ৪৯ হাজার ৬০০ টাকা।
- ২০তম গ্রেড: ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে pmgcc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে।

আবেদনের সময়সীমা

অনলাইনে আবেদন শুরু হবে ৩০ নভেম্বর ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ৩০ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।  

বিজ্ঞপ্তিটি দেখুন এখানে

/আইএএম/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
১৫০ জন সহকারী পরিচালক নেবে বাংলাদেশ ব্যাংক
১৫০ জন সহকারী পরিচালক নেবে বাংলাদেশ ব্যাংক
০৩:৪১ পিএম
সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী-শিশুসহ ৩১৭ জন উদ্ধার, আটক ৭
সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী-শিশুসহ ৩১৭ জন উদ্ধার, আটক ৭
০৩:৩৯ পিএম
গোপনে দেখা করলেন প্রিন্স হ্যারি ও রাজা চার্লস
গোপনে দেখা করলেন প্রিন্স হ্যারি ও রাজা চার্লস
০৩:৩৬ পিএম
তামাকমুক্ত তারুণ্য গড়তে সংস্কৃতি, খেলাধুলা ও সহশিক্ষায় তাগিদ মাহদী আমিনের
তামাকমুক্ত তারুণ্য গড়তে সংস্কৃতি, খেলাধুলা ও সহশিক্ষায় তাগিদ মাহদী আমিনের
০৩:২৬ পিএম
চাকরি বিভাগের সর্বশেষ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ৭৪৬ জনের নিয়োগ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ৭৪৬ জনের নিয়োগ
সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ৩৩ জনের চাকরি, এসএসসি পাসেও আবেদন
সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ৩৩ জনের চাকরি, এসএসসি পাসেও আবেদন
৫৯ জনকে নিয়োগ দেবে ঢাকা কর অঞ্চল-২৪
৫৯ জনকে নিয়োগ দেবে ঢাকা কর অঞ্চল-২৪
৮৭৯ পদে নিয়োগ দেবে পানি উন্নয়ন বোর্ড
৮৭৯ পদে নিয়োগ দেবে পানি উন্নয়ন বোর্ড
৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ
৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ