ইকবাল সোবহান চৌধুরীকে আটকের নিন্দা নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২৬, ২০:৫৭ আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ২০:৫৭

সাংবাদিক নেতা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটকের নিন্দা ও উদ্বেগ জানিয়েছে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট। একই সঙ্গে তার দ্রুত মুক্তি দাবি করেছে সংগঠনটি।

বুধবার (৪ নভেম্বর) এক বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক আকতার হোসেন ও সদস্য সচিব শেখ জামাল এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া একজন জ্যেষ্ঠ সাংবাদিককে নিজ কার্যালয় থেকে আটক করার ঘটনা দুঃখজনক ও নজিরবিহীন। এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর চরম আঘাত। একই সঙ্গে এ ধরনের ঘটনা মৌলিক অধিকার ও মানবাধিকার লঙ্ঘনের শামিল।’

তাঁরা আরও বলেন, সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ধরনের ঘটনায় সাংবাদিক সমাজের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তারা অবিলম্বে ইকবাল সোবহান চৌধুরীর মুক্তি দাবি করেন।

বিবৃতিতে বলা হয়, বুধবার রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

ইকবাল সোবহান চৌধুরী বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি, দৈনিক অবজারভারের সম্পাদক এবং ডিবিসি নিউজের প্রধান সম্পাদক। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
সাংবাদিক রাজীব ঘোষকে ডিবি কার্যালয়ে নেওয়ার ঘটনায় ডিআরইউর উদ্বেগ
সংবাদ প্রকাশের জেরে গ্রেফতারে আদালতের অনুমতি নিতে হবে, মন্ত্রিসভার কমিটিতে ঐকমত্য
তৌফিক হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি তাসলিমা আখতারের
সর্বশেষ খবর
অভিবাসন, অধিকার ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাসের নতুন কমিটি
অভিবাসন, অধিকার ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাসের নতুন কমিটি
শ্রমিক হত্যা, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে এনসিপির মশাল মিছিল
শ্রমিক হত্যা, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে এনসিপির মশাল মিছিল
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারি রাস্তার দুই পাশের সব গাছ কেটে নিয়ে গেলেন শ্রমিক দল নেতা
সরকারি রাস্তার দুই পাশের সব গাছ কেটে নিয়ে গেলেন শ্রমিক দল নেতা
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
৭ নভেম্বর ঘিরে সরকারের ব্যাপক কর্মসূচি, থাকছে সাধারণ ছুটি
৭ নভেম্বর ঘিরে সরকারের ব্যাপক কর্মসূচি, থাকছে সাধারণ ছুটি