শ্রমিক হত্যা, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে এনসিপির মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ নভেম্বর ২০২৬, ২১:৫১ আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ২১:৫১

শ্রমিক হত্যা, তেল-গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দেশব্যাপী অরাজকতা ও শ্রমিকশক্তির নেতাদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৬টায় জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম শাখা ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মশাল মিছিলটি নগরীর আগ্রাবাদ মোড় থেকে শুরু হয়ে চৌমুহনী মোড়ে এসে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

এ সময় নেতারা বলেন, বর্তমান সময়ে দেশে চরম অরাজকতা বিরাজ করছে। একদিকে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় তেল-গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি করে জনজীবন অতিষ্ঠ করা হচ্ছে, অন্যদিকে ন্যায্য অধিকার আদায়ে কথা বললেই শ্রমিকদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে। শ্রমিকশক্তির নেতাদের ওপর বর্বরোচিত হামলা এবং এনসিপি নেতৃবৃন্দের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিডিয়া ট্রায়াল চালিয়ে চলমান যৌক্তিক আন্দোলনকে নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে। আমরা অবিলম্বে এই বর্বরোচিত হামলা ও হত্যার বিচার চাই এবং জনগণের স্বার্থে তেল-গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।

এ সময় বক্তারা এনসিপি নেতা এ কে এম জিয়াউদ্দিন রনির বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র সমালোচনা ও নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, জিয়াউদ্দিন রনির সবচেয়ে বড় ভুল এনসিপিতে যোগ দেওয়া। তিনি যদি বিএনপিতে যোগ দিতেন, তবে সবাই তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিতো।
​
নেতাকর্মীরা আরও বলেন, আওয়ামী লীগের ডোনার ও পুলিশের সাবেক আইজিপি বেনজীরের ক্যাশিয়ার জসিম উদ্দীনকে বিএনপি দলীয় মনোনয়ন দিয়ে চট্টগ্রাম-১৪ আসন থেকে এমপি বানিয়েছে, আর এরা আসে অন্যকে নিয়ে সমালোচনা করতে! অথচ প্রকৃত সত্য হলো যেদিন ওয়াসিম আহত হন, সেদিন জিয়াউদ্দিন রনি বাংলাদেশেই ছিলেন না।

মিছিলে জাতীয় নাগরিক পার্টি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মশাল হাতে অংশ নেন। তারা অবিলম্বে শ্রমিক হত্যা ও অরাজকতা বন্ধের দাবি জানান এবং ষড়যন্ত্রমূলক মিডিয়া ট্রায়াল বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

চট্টগ্রাম মহানগর যুবশক্তির আহ্বায়ক বখতিয়ার হোসেনের সভাপতিত্বে এবং চট্টগ্রাম মহানগর এনসিপির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান রোহানের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন- চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম আহ্বায়ক ওসমান গনি, যুগ্ম সদস্য সচিব ইকবাল মাসুদ, সাদিয়া আফরিন ও সরওয়ার কামাল, কোষাধ্যক্ষ এমদাদ হোসেন, খুলশী থানা এনসিপির সদস্য সচিব সাকিব মিয়াজি-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

/এফআর/
সম্পর্কিত
নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের নিরপেক্ষ তদন্ত চায় ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স
সাউন্ড গ্রেনেডে পণ্ড নিহত শ্রমিকের স্মরণে এনসিপির গায়েবানা জানাজা
দক্ষিণ কোরিয়া যাচ্ছেন এনসিপির চার নেতা
সর্বশেষ খবর
এক জেলা থেকে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার
এক জেলা থেকে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার
যৌন হয়রানির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না: বিসিবির আইনজীবী
যৌন হয়রানির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না: বিসিবির আইনজীবী
ডেমোক্র্যাটরা কি ট্রাম্পের ইরান যুদ্ধ থামাতে পারবে?
ডেমোক্র্যাটরা কি ট্রাম্পের ইরান যুদ্ধ থামাতে পারবে?
১৫০ ভরি স্বর্ণ ডাকাতির নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা, ভাগাভাগি নিয়ে যুবদল নেতাকে খুন
১৫০ ভরি স্বর্ণ ডাকাতির নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা, ভাগাভাগি নিয়ে যুবদল নেতাকে খুন
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
৭ নভেম্বর ঘিরে সরকারের ব্যাপক কর্মসূচি, থাকছে সাধারণ ছুটি
৭ নভেম্বর ঘিরে সরকারের ব্যাপক কর্মসূচি, থাকছে সাধারণ ছুটি