নৌপরিবহন অধিদফতর ও নৌবাহিনীর মধ্যে সমঝোতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২৬, ১৫:৫৪ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১৫:৫৪

নৌপরিবহন অধিদফতর ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং বিভিন্ন যৌথ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। সোমবার (৯ নভেম্বর) নৌ সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে নৌপরিবহন অধিদফতরের পক্ষে মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী এবং বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে ডাইরেক্টর, নেভাল অপারেশন সমঝোতা স্মারকে সই করেন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ জানান, অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর সহকারী প্রধান (অপারেশন) রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং নৌপরিবহন অধিদফতরের পক্ষে চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন মো. গিয়াসউদ্দীন আহমেদ, চিফ ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমান, ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার অ্যান্ড এক্সামিনার মোহাম্মদ ওবায়েদ উল্লাহ ইবনে বশির উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সমঝোতা স্মারক সইয়ের ফলে উভয় প্রতিষ্ঠানের মধ্যে প্রযুক্তিগত সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে বিভিন্ন যৌথ উদ্যোগ বাস্তবায়নের পথ প্রশস্ত হলো।

বক্তারা আরও বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা এবং নীল অর্থনীতির সমৃদ্ধিতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। এ সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও গবেষণায় নতুন মাত্রা যোগ হবে বলে আশা প্রকাশ করা হয়।

সমঝোতা স্মারকটি দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা ও সমন্বয় আরও সুসংহত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান শুরু, নৌবাহিনীর নজরদারি
খুলনা শিপইয়ার্ডে টাগবোট ‘টিয়াখালী-৪’ নির্মাণ
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী
সর্বশেষ খবর
সিলেট টেস্ট ড্র করেছে বাংলাদেশ
সিলেট টেস্ট ড্র করেছে বাংলাদেশ
শোবিজ ছেড়ে নিউইয়র্কে, কী করছেন সেই মোনালিসা
শোবিজ ছেড়ে নিউইয়র্কে, কী করছেন সেই মোনালিসা
অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাত প্রেমিকার
অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাত প্রেমিকার
উপস্থাপিকা রাবিয়ার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, আটক স্বামী
উপস্থাপিকা রাবিয়ার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, আটক স্বামী
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?