হরতালের সময় আটক ১২ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

জাবি প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৬, ২০:২৩আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ২০:২৩

হরতালের সময় আটক ১২ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডসহ সব ধর্ষণ, হত্যা, গুম ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে ছাত্রজোটের ডাকা আধাবেলা হরতালের সমর্থনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধকালে আটক ছাত্রজোটের ১২ নেতা-কর্মীকে ছেড়ে দিয়েছে পুলিশ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির বলেন, বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহার জিম্মায় তাদেরকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

এর আগে সকাল সোয়া ৯টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা গেটের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা সবাই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। এ সময় নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এতে অন্তত ২০ নেতা-কর্মী আহত হন।

ছাড়া পাওয়ার পর পুলিশের হামলায় আহত আবদুল খালেক উজ্জ্বল (প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, ৪১ ব্যাচ) ও মাহাথির মোহাম্মদকে (ভূগোল ও পরিবেশ, ৪৪ ব্যাচ)  উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে।

এর আগে সকালে আটকের পর পর ‘প্রক্টরের মদদে আটক করা হয়েছে’ এই অভিযোগ তুলে প্রক্টরের পদত্যাগ দাবিতে ৬ ঘণ্টার মতো প্রশাসনিক ভবন অবরোধ করে রাখে নেতা-কর্মীরা। এসময় তারা প্রক্টরের পদত্যাগ দাবিতে ১ ঘন্টার আল্টিমেটাম দেন। পরে দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম আটক নেতা-কর্মীদের ছাড়িয়ে আনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

পরে বিকাল ৩টার দিকে প্রক্টর তপন কুমার সাহা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বশির আহমেদ, কয়েকজন সহকারী প্রক্টর, নিরাপত্তা কর্মকর্তা ও জোটের নেতা-কর্মীরা আশুলিয়া থানায় গেলে তাদের ছেড়ে দেওয়া হয়। 

জোটের নেতা-কর্মীরা জানিয়েছেন, প্রক্টরের পদত্যাগের দাবির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত সন্ধ্যায় জানানো হবে।

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম