রাজধানীর পশ্চিম রাজাবাজারে বিমানবালার রহস্যজনক মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৬, ১৭:১৫আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ২০:৫২

মৃত বিমানবালা হুমায়রা জাহান সুখী রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকায় এক বিমানবালার রহস্যজনক মৃত্যু হয়েছে। নিজের বাসার মেঝেতে পড়ে থাকা অবস্থায় মঙ্গলবার তার লাশ পাওয়া গেছে। লাশে পচন ধরেছে এবং গত দুই-তিনদিনের মধ্যে কোনও এক সময় তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ।
শেরে বাংলা নগর থানার থানার ওসি গোপাল গণেশ বিশ্বাস জানান, মৃত হুমায়রা জাহান সুখী (৩৫) পান্থপথের ৪৪/এইচ পান্থনীড় বাসার তৃতীয়তলায় থাকতেন। ২০০৮ সালে তিনি কাতার এয়ারওয়েজে কেবিন ক্রু হিসেবে যোগ দেন। তিনতলা এই বাড়ির দ্বিতীয়তলায় আঁখির ভাই ও নিচতলায় তার বাবা আহমেদুল ইসলাম চৌধুরী থাকতেন। হুমায়রার ভাই পাইলট এবং বাবা বেসামরিক বিমান চলাচল বিভাগের সাবেক ডেপুটি ডিরেক্টর।
মঙ্গলবার লাশ পচা গন্ধ পেয়ে ভেতর থেকে বন্ধ তিনতলার ঘরের দরজা ভাঙা হয়। ভেতরে মেঝেতে পড়ে থাকা অবস্থায় আঁখির লাশ পাওয়া যায়। লাশের নাক-মুখে রক্তের দাগ ছিল। তবে শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেও জানায় পুলিশ। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আশপাশের লোকজন জানিয়েছেন, তিন দিন আগে তারা রিকশায় করে সুখীকে আসতে দেখেছেন।
এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আঁখির বন্ধু তুষার ও বাড়ির দারোয়ানকে আটক করা হয়েছে।

/জেইউ/এপিএইচ/এফএস/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম