ঢাকা উত্তর সিটিতে নির্বাচনি প্রচারণা সামগ্রীর ‘হাট’

সাদ্দিফ অভি
১০ জানুয়ারি ২০২০, ১৮:১২আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ১৮:৫৪

ঢাকা উত্তরে নির্বাচনি প্রচারণা সামগ্রীর হাট

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, সংরক্ষিত আসন এবং সাধারণ আসনে কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁয়ের স্থানীয় সরকার ইনস্টিটিউটে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. আবুল কাসেম। প্রতীক বরাদ্দের দিন স্থানীয় সরকার ইনস্টিটিউটের সামনের রাস্তায় বসে নির্বাচনি প্রচার সামগ্রীর ‘অস্থায়ী হাট’। নানা ধরনের প্রচার সামগ্রীর পসরা নিয়ে বসেন ব্যবসায়ীরা। আবার প্রচারণা গান তৈরির ব্যবস্থাও আছে এখানে।

বিভিন্ন ব্যবসায়ী বিভিন্ন প্রতীকের মনোগ্রাম, ব্যাজ, প্রচারপত্র, সোনালি রঙের প্রতীকের কোটপিন নিয়ে বসেছেন বিক্রির উদ্দেশ্যে। শুভেচ্ছা ব্যাজ হাতের তৈরি বলে জানান বিক্রেতা মাসুম। ব্যাজের মাঝখানে বিভিন্ন প্রতীকের মধ্যে একটি প্রতীকের স্টিকার লাগানো ব্যবস্থা আছে। প্রতিটির দাম ১০০ টাকা। তবে একসঙ্গে ৫০-১০০টি নিলে পাইকারি দর ৮০ টাকা করে রাখা হয় বলে জানান তিনি।

ঢাকা উত্তরে নির্বাচনি প্রচারণা সামগ্রীর হাট

ল্যামিনেটেড প্রচারপত্রও বিক্রি হয় এখানে। প্রচারপত্রে বিভিন্ন প্রতীকের ছবির নিচে লেখা রয়েছে ভোট দিন। এটি আইডি কার্ডের মতো গলায় ঝুলানোর ব্যবস্থা আছে। বিক্রেতা জানান, ১০০টি পত্রের এক বান্ডিলের দাম ১ হাজার টাকা। এছাড়া আছে প্রতীক সংবলিত ব্যাজ, যার দাম ১০ টাকা  পিস। সোনালি রঙের কোটপিন বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। প্রচার সামগ্রী দেখে কিনছেন অনেক কর্মী।

ঢাকা উত্তরে নির্বাচনি প্রচারণা সামগ্রীর হাট

এখানে বিশেষ আকর্ষণ হিসেবে আছে প্রচারণা গান তৈরির ব্যবস্থা। গায়ক কাজল নিজেই একটি চেয়ার টেবিল বসিয়ে তাতে একটি ছোট স্পিকার লাগিয়ে বাজাচ্ছেন প্রচারণার গান। তার সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিটি গানের জন্য তিনি ৭ হাজার টাকা নেন। ৩ ঘণ্টার মধ্যে যেকোনও নির্বাচনি ও বাণিজ্যিক রেকর্ডিং সরবরাহ করেন তিনি।

ঢাকা উত্তরে নির্বাচনি প্রচারণা সামগ্রীর হাট

জানতে চাইলে কাজল বাংলা ট্রিবিউনকে বলেন, এই ৭ হাজার টাকার প্যাকেজে একটি ইউটিউব ভার্সনও তৈরি করে দেন তিনি। সেটির অডিও ফাইল ইউটিউবে দেওয়া যায়।

এদিকে সকালে বরাদ্দ দেওয়া প্রতীকের মধ্যে উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলামকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়ালকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।  ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদকে হাতপাখা, পিডিপির শাহীন খানকে বাঘ, এনপিপির মো. আনিসুর রহমান দেওয়ানকে আম ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আহম্মেদ সাজেদুল হককে কাস্তে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

ঢাকা উত্তরে নির্বাচনি প্রচারণা সামগ্রীর হাট

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম