ওমানের সুলতানের মাগফিরাত কামনায় জাতীয় মসজিদে দোয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২০, ১৭:৫৯আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১৮:১৪

ওমানের সুলতান কাবুস বিন সাইদ

ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের ইন্তেকালে তার রূহের মাগফিরাত কামনা করে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ যোহর দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
মাহফিলে ওমানের মরহুম সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য মহান আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করা হয়। মাহফিলে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ও মার্কেট বিভাগের পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার এবং দ্বিনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক আনিছুর রহমান সরকারসহ ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

/সিএ/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান