বেতন-ভাতার দাবিতে শ্যামলীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২০, ১১:৩৫আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ১২:০০

সড়ক অবরোধ থাকায় সৃষ্টি হয়েছে যানজটের বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর শ্যামলী এলাকায় সড়ক অবরোধ করে রেখেছেন গার্মেন্টস শ্রমিকরা। ফলে রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। অফিসগামী লোকজন বাধ্য হয়ে হেঁটে গন্তব্যে রওন দিয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বলে জানা গেছে।

লোকজন বাধ্য হয়েই হেঁটে গন্তব্যে রওনা দিয়েছে কল্যাণপুর থেকে আসা যানবাহন শ্যামলীতে আটকে আছে। ফলে শিশুমেলা থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত যান চলাচল করতে দেখা যায়নি। এদিকে, গণভবন সিগন্যাল থেকে গাড়ি সামনে এগুতে না পারায় মিরপুর রোড জুড়ে তৈরি হয়েছে তীব্র যানজটের।

শ্রমিকদের সড়ক অবরোধ মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়কে অবস্থান নিয়েছেন গার্মেন্টস শ্রমিকরা। ফলে যান চলাচল বন্ধ রয়েছে। তাদের সড়ক ছেড়ে দেওয়া অনুরোধ করা হয়েছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।

শ্রমিকদের সড়ক অবরোধ

ডিএমপি মোহাম্মদপুর জোনের (ট্রাফিক) সহকারী কমিশনার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, শ্যামলী ও কল্যাণপুরের মাঝামাঝি জায়গায় শ্রমিকরা সড়ক অবরোধ করায় প্রায় দুই ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ রয়েছে। দু’পাশে দীর্ঘ যানজট লেগেছে। ডায়নামিক ফ্যাশন নামে একটি গার্মেন্টসের শ্রমিকরা অবস্থান করছে।

/আরজে/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম