বইমেলায় রাবেয়া বুকস স্টলে আগুন

ঢাবি প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২০, ২০:১৬আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩৩

বইমেলার একটি স্টলে আগুন

উদ্বোধনের কয়েক ঘণ্টা পরই বইমেলায় ‘রাবেয়া বুকস স্টল’ নামে একটি স্টলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে। তবে, ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় এক মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা নিউটন বাংলা ট্রিবিউনকে বলেন, বিদ্যুতের একটি তার থেকে আগুনের সূত্রপাত। রাবেয়া বুকস স্টলের আশেপাশে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ছিলেন বলে খুব কম সময়ের মধ্যে আগুন নেভানো সম্ভব হয়েছে। কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

বইমেলার একটি স্টলে আগুন

রাবেয়া বুকসের বই বিক্রেতা রিফাত হাওলাদার বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসে নিভিয়ে ফেলেন। কোনও ক্ষয়ক্ষতি হয়নি। শুধু ছাদের একটি প্লাস্টিক পুড়ে গেছে।

এদিকে, ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি গেমসের আয়োজন করেছে ফায়ার সার্ভিস। বইমেলা প্রাঙ্গণে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। বইমেলা যতদিন চলবে ততোদিন ওই গেইমসের মাধ্যমে অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতনতা করা হবে।

/এসআইআর/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক