‘জীবন উৎসর্গকারী সদস্যদের সন্তানরা পুলিশের চাকরিতে অগ্রাধিকার পাচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২০, ২১:৪২আপডেট : ০১ মার্চ ২০২০, ২১:৪৮

‘জীবন উৎসর্গকারী সদস্যদের সন্তানরা পুলিশের চাকরিতে অগ্রাধিকার পাচ্ছে’

দায়িত্ব পালনের সময় যেসব পুলিশ সদস্য জীবন দিয়েছেন, তাদের সন্তানদের যোগ্যতা অনুযায়ী পুলিশের বিভিন্ন পদে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। রবিবার (১ মার্চ) রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২০’-এর অনুষ্ঠানে আইজিপি এসব কথা বলেন।

জাবেদ পাটোয়ারী বলেন, দেশের জন্য আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। পুলিশ বাহিনী একটি পরিবারের মতো। দায়িত্ব পালনের সময় জীবন দেওয়া পুলিশ সদস্যদের পরিবারের খোঁজ-খবর নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, নিহত পুলিশ সদস্যদের পরিবারের জন্য প্রধানমন্ত্রী প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর উদ্যোগে পুলিশ সদস্যদের অবসর গ্রহণের পর ২ সদস্যকে আজীবন রেশন সুবিধা দেওয়া হয়েছে।

পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার দেশের প্রতিটি পুলিশ ইউনিটে নানা আয়োজনের মধ্যে দিয়ে ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২০’ পালন করা হয়। দিবসের কর্মসূচির মধ্যে ছিল পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের স্বীকৃতি স্মারক প্রদান ইত্যাদি।

এদিন সকাল সাড়ে দশটায় রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ ক্যাম্পাসে নির্মিত অস্থায়ী পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী  এবং নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা অস্থায়ী পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রসঙ্গত, ২০১৯ সালে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অপরাধীদের গ্রেফতারসহ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান ও জনগণের জানমাল রক্ষায় দায়িত্ব পালনের সময় ১৭৯ জন পুলিশ সদস্য জীবন দিয়েছেন।

/জেইউ/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস