পাটকলে শূন্য পদে বদলি শ্রমিকদের নিয়োগের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২০, ১৭:১৬আপডেট : ০৬ মার্চ ২০২০, ১৭:১৯

পাটকলে শূন্য পদে বদলি শ্রমিকদের নিয়োগের দাবি

রাষ্ট্রায়াত্ব বিভিন্ন পাটকলে শূন্য পদে বদলি শ্রমিকদের নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে রাষ্ট্রায়ত্ব পাটকল বদলি শ্রমিকরা। শুক্রবার ( ৬ মার্চ) পাট দিবসে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এমন দাবি তুলেছেন তারা। এছাড়া শ্রমিকদের নিয়মিত কাজের ব্যবস্থা করা, সব বকেয়া পরিশোধ এবং রাষ্ট্রায়ত্ব পাটকল ব্যক্তি মালিকানায় না দেওয়ার দাবিও জানান তারা।

সমাবেশে বক্তারা বলেন, ‘সরকার রাষ্ট্রায়ত্ব পাটকলগুলো ব্যক্তিমালিকানায় দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে। তাই মিলের উৎপাদন কমিয়ে দিচ্ছে। ফলে পাটকলের বদলি শ্রমিকরা কাজ পাচ্ছে না। অথচ প্রত্যেক পাটকলে অনেক পদ খালি আছে। সেসব পদে কোনও নতুন নিয়োগ দেওয়া হচ্ছে না। পাশাপাশি পাটকল লাভজনক করার জন্য শ্রমিকদের পক্ষ থেকে প্রস্তাবনা দেওয়ার পরও সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে কোনও বক্তব্য পাওয়া যায়নি। বিজেএমসি ও মিল কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও দুর্নীতি বন্ধেও সরকারের কোনও উদ্যোগ নেই।’

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘রাষ্ট্রায়ত্ব পাটকলের বদলি শ্রমিকদের দাবির ব্যাপারে অবিলম্বে সরকার ও বিজেএমসি কোনও উদ্যোগ না নিলে সব মিলে ধর্মঘটসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে শ্রমিকরা।’

সমাবেশে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি রাজেকুজ্জামান রতন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ব পাটকল বদলি শ্রমিক কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন পাটকল শ্রমিকরা।

/এইচএন/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের