সাংবাদিক কাজলের দ্রুত সন্ধান দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২০, ০২:৩০আপডেট : ২০ মার্চ ২০২০, ০২:৩৪

সাংবাদিক কাজলের দ্রুত সন্ধান দাবি

নিখোঁজ ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের অবিলম্বে সন্ধান দাবি জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে ডিইউজে আয়োজিত সমাবেশে এ দাবি জানায় সাংবাদিক নেতারা।

মানববন্ধনে নিখোঁজ সাংবাদিক কাজলের ছেলে মনোরম পলক বলেন, কিভাবে কী হলো আমরা কিছুই জানি না, জানতে চাই না। আমার একটাই দাবি বাবাকে সুস্থ অবস্থায় ফেরত চাই।

ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ বলেন, প্রায় ১০ দিন ধরে সাংবাদিক কাজল নিখোঁজ। উনি নিখোঁজ হওয়ার পর থেকে আমরা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে একটি কথাই জানতে চেয়েছি, সরকার কেন খোঁজ দিচ্ছে না? কেন তার ব্যাপারে কোনও বক্তব্য দিচ্ছে না? এই বিষয়ে তারা কী করছেন তাও জানতে চেয়েছি।

মানববন্ধনে ডিইউজের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন, গণমাধ্যমবান্ধব এই সরকারের আমলে সাংবাদিক নিখোঁজ বা হয়রানির ঘটনা মেনে নেওয়া যায় না। কোন একটি মহল সরকারকে বিপদে ফেলতে বা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই হীন অপকর্ম করেছে। যা স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার পরিপন্হী।

একইসঙ্গে তিনি বর্তমানে করোনা পরিস্থিতি মোকাবিলা ও সাংবাদিকদের সুরক্ষায় গণমাধ্যম মালিকদের প্রতিষ্ঠান অ্যাটকো এবং নোয়াব নেতৃবৃন্দের প্রতি বিশেষ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএফইউজের যুগ্ম মহাসচিব আবদুল মজিদ, সাবেক মহাসচিব পুলক ঘটক, ডিইউজের প্রচার সম্পাদক আছাদুজ্জামান আসাদ, জনকল্যাণ সম্পাদক সোহেলী চৌধুরীসহ আরও অনেকে।

/এসও/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম