এপ্রিল মাসে করোনা পরিস্থিতি ভয়াবহ হতে পারে: সাঈদ খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২০, ১৬:৩১আপডেট : ২২ মার্চ ২০২০, ১৬:৪৮

এপ্রিল মাসে করোনা পরিস্থিতি ভয়াবহ হতে পারে: সাঈদ খোকন আগামী এপ্রিল মাসের শুরু থেকে দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে কথা বলার পর তিনি এমনটাই মনে করছেন। রবিবার (২২ মার্চ) দুপুরে নগর ভবনস্থ ব্যাংক ফ্লোরের সভাকক্ষে সিটি করপোরেশন এলাকায় করোনাভাইরাস প্রতিরোধ এবং মোকাবিলার লক্ষ্যে গঠিত কমিটির জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাঈদ খোকন বলেন, প্রবাসীরা অবাধে বিচরণ করার মাধ্যমে করোনা ছড়িয়ে দেওয়ায় ব্যাপক প্রাণহানি ঘটার দৃশ্যপট তৈরি হয়েছে। প্রবাসীদের দেশে এসে অবাধ বিচরণের সুযোগ দেওয়া ছিল মারাত্মক ভুল। সিটি করপোরেশন এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবিলার লক্ষ্যে গঠিত কমিটি রিভিউ করে শক্তিশালী কমিটি গঠন করা দরকার বলে মত দেন তিনি।

মেয়র সাঈদ খোকন বলেন, করোনা আক্রান্ত ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও এদের মাধ্যমে এটি যেন আরও ছড়িয়ে পড়তে না পারে সেজন্য আক্রান্তদের নজরদারিতে রেখে গোয়েন্দা সংস্থাগুলো কার্যকর ভূমিকা পালন করতে পারে। একইসঙ্গে হাসপাতালগুলোতে আগত সাধারণ রোগীরা যেন চিকিৎসা সেবা পান এবং করোনা আক্রান্ত রোগীদের ছোঁয়ায় অন্যরা যেন আক্রান্ত না হন সেদিকে সতর্ক দৃষ্টি রাখার বিষয়ে হাসপাতালের পরিচালকদের সঙ্গে বিভিন্ন দফতর ও সংস্থার প্রতিনিধিদের এখনই বসা উচিত বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।

সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে‌ডিয়ার জেনারেল শ‌রীফ আহমেদ, ঢাকার উপ-সিভিল সার্জন, জেলা প্রশাসনের প্রতিনিধি, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, সমাজসেবা অধিদফতরের প্রতিনিধি এবং করপোরেশনের বিভিন্ন অঞ্চলের নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম